জাতীয়

গাইবান্ধায় সরকারি ফি কম দিতে বাণিজ্যিক ভবন স্থাপনাহীন দেখিয়ে কমমূল্যে দলিল সম্পাদন

গাইবান্ধায় সরকারি ফি কম দিতে বাণিজ্যিক ভবন স্থাপনাহীন দেখিয়ে কমমূল্যে দলিল সম্পাদন

রানা পাপুল, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌরসভার গোবিন্দপুর মৌজায় জমি দলিলের সময় সরকারি ফি কম দেওয়ার জন্য বাণিজ্যিক ভবন থাকার পরও স্থাপনা নেই দেখিয়ে কম দামে জমি দলিল করার অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। দলিলে দেড় কোটি টাকার বেশি সম্পদ মাত্র ৬০ লাখ টাকায় বিক্রি দেখানো হয়েছে। এতে করে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। এ বিষয়ে গত রোববার (১০ এপ্রিল) গাইবান্ধার জেলা প্রশাসককে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গাইবান্ধা পৌরসভার গোবিন্দপুর মৌজায় ভিএইড রোডের সাথেই একটি জমি দলিলের সময় সরকারি ফি কম দেওয়ার জন্য বাণিজ্যিক ভবন থাকার পরও স্থাপনা নেই দেখিয়ে কম:
আরও পড়ুন
সিরাজগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

সিরাজগঞ্জ মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটর সাইকেলের দুর্ঘটনায় উবার চালক ফিরোজ মিয়া (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি কামারবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক ফিরোজ মিয়া রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দিঘুটিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, নিহত ফিরোজ মিয়া রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি কামারবাড়ী ব্রিজের মাঝ রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। অজ্ঞাত নামক এক গাড়ি চাপা দিয়ে চলে যায় বলে আমাদের স্থানীয়রা জানায়। পরে আমরা সে স্থানে গিয়ে নিহতের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করি। লাশ ও মোটরসাইকেল থানায়:
আরও পড়ুন
স্কুলের ৪০ বছরের পুরনো গাছ কাটলেন সভাপতি

স্কুলের ৪০ বছরের পুরনো গাছ কাটলেন সভাপতি

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সেলিম রেজা অনুমতি ছাড়াই বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এবিষয় নিয়ে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ও দোকানে দোকানে অবৈধভাবে গাছ কাটা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না মেনেই বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে ছুটির দিনে বিদ্যালয়ের ৪০ বছরের ১টি মেহগুনি গাছ কেটে ফেলেছে বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি ও শিয়ালকোল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা। শিক্ষা অফিস সুত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী স্কুলের গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও:
আরও পড়ুন
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। কারখানাটি লালবাগের শহীদনগর বউ বাজার এলাকায় অবস্থিত। ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে গোপনে বিয়ে; কনের নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে গোপনে বিয়ে; কনের নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে গোপন বিয়ে জানাজানি হওয়ার পর কনের নানাকে পিটিয়ে হ'ত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মধ্য চর রমনি মোহন গ্রামে এ ঘটনা ঘটে। বরের বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। নিহত নাজিম সর্দার একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে ও কনের নানা। অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরা সর্দারের ছেলে ও বর তারিফের বাবা। নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফ ও একই এলাকার আব্বাস সর্দারের মেয়ে নুপুর (নিহতের নাতিন) গোপনে বিয়ে করেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে বর তারিফের বাবা লোকজন নিয়ে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে আহত:
আরও পড়ুন
কমলনগরে পুকুরে ডুবার ৭ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কমলনগরে পুকুরে ডুবার ৭ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর কমলনগরে নিখোঁজের ৭ ঘণ্টা পর পুকুর থেকে সিয়াম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা গেছে, উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের রাজ্জাক চৌধুরী বাড়ির ইউসুফ আলীর ছেলে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আনুমানিক দুপুর ১টার দিকে পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার খেলার সাথীদের মাধ্যমে পরিবারের স্বজনরা জানতে পারেন খেলতে গিয়ে‌ খলিফা রোড পর্বতের মোড় সরকারি পুকুরে পড়ে ডুবে যায়। স্বজনরা এসে অনেক খোঁজা খুঁজির পর সিয়ামকে না পেয়ে কমলনগর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর ২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে চাঁদপুর ফায়ার সাভির্সের ডুবুরি:
আরও পড়ুন
সিলেটে কালবৈশাখী ঝড়, মা-ছেলেসহ ৮ জনের মৃত্যু

সিলেটে কালবৈশাখী ঝড়, মা-ছেলেসহ ৮ জনের মৃত্যু

বাংলা নববর্ষের ১ম দিনেই সিলেট বিভাগে কাল বৈশাখী ঝড়ে ও বজ্রপাতে মা-ছেলে-মেয়ে, বাবা-ছেলেসহ ৮ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে পৃথক ঘটনাগুলো ঘটে। এদিন ভোরে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝড়ে তিন জনের মৃত্যু হয়। সকালে জেলার শাল্লা উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়। এছাড়া হবিগঞ্জের বানিয়াচংয়ের দুই ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে তিনজন মারা যান। খোঁজ নিয়ে জানা গেছে, ভোর ৪টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে মা-মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫), তার মেয়ে মাহিমা আক্তার (৪):
আরও পড়ুন
হবিগঞ্জে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

হবিগঞ্জে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: বানিয়াচং উপজেলার পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুইশিশু ও যুবকসহ তিনজন নিহত হয়েছেন। তাতক্ষনিকভাবে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে নগদ টাকা ও শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ টার মধ্যে উপজেলার তিনজন বজ্রপাতে মারা যায়। নিহতরা হলেন,বানিয়াচং উপজেলা সদরের ৩নং ইউনিয়নের ১নং ওয়ার্ডের তাঁতাড়ী মহল্লা গ্রামের মো: আকল আলীর ছেলে মোঃ হোসাইন মিয়া (১২) সুটকী নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মারা যায়। একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাতুর্কণপাড়া গ্রামের আলীপুর (বড় বান্দ) এলাকার মো: আব্দুর রহমানের মেয়ে ঝুমা বেগম (১৩):
আরও পড়ুন
বানিয়াচংয়ে বাংলা নববর্ষে মংগল শোভাযাত্রা ও আলোচনা সভা

বানিয়াচংয়ে বাংলা নববর্ষে মংগল শোভাযাত্রা ও আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে মংগল শোভাযাত্রা , আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৪ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণ থেকে মংগল শোভাযাত্রা বের করা হয়। মংগল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বাংলা নববর্ষ বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বহন করে।কিন্তু কালের বিবর্তনে কোথাও যেনো হারিয়ে যাচ্ছে বাঙালির শতবছরের ঐতিহ্য। বাঙালির এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে সবাইকে সম্মিলিতভাবে এক হয়ে সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য কাজ:
আরও পড়ুন
শশুড়ের বিরুদ্ধে হয়রানীর অভিযোগে জামাতার সংবাদ সম্মেলন

শশুড়ের বিরুদ্ধে হয়রানীর অভিযোগে জামাতার সংবাদ সম্মেলন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ভোলার তজুমদ্দিনে একধিক মিথ্যে মামলায় ফাঁসিয়ে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে এক শশুড়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জামাতা মফিজুর রহমান। শশুরের দাবীকৃত টাকা না দিলে প্রতিবন্ধি স্ত্রীকে ব্যবহার করে আরো মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিন সম্ভুপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মফিজুর রহমান। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২ টায় তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব দাবী করেন। এসময় তার সাথে তার পিতা সিদ্দিক মিয়া ও মাতা রহিমা খাতুন উপস্থিত ছিলেন। তিনি আরো অভিযোগ করেন, ২০০৩ সালে মফিজুর বিয়ে করেন পাশ্ববর্তী লালমোহন উপজেলার পৌর ৩নং:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.