বানিয়াচংয়ে বাংলা নববর্ষে মংগল শোভাযাত্রা ও আলোচনা সভা

শেয়ার

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে মংগল শোভাযাত্রা , আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১৪ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণ থেকে মংগল শোভাযাত্রা বের করা হয়।
মংগল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বাংলা নববর্ষ বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বহন করে।কিন্তু কালের বিবর্তনে কোথাও যেনো হারিয়ে যাচ্ছে বাঙালির শতবছরের ঐতিহ্য। বাঙালির এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে সবাইকে সম্মিলিতভাবে এক হয়ে সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য কাজ করতে হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.