জাতীয়

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এ বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসাবে নামকরণ করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ১৭ এপ্রিল এক স্মরণীয়:
আরও পড়ুন
রামগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড 

রামগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড 

আবু তাহের, রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মোঃ ফারভেজ নামে এক যুবকের ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের শামসুল হকের ছেলে। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় উত্ত্যক্ত করতো যুবক পারভেজ। দুপুরে স্কুল থেকে বাড়ীর ফেরার পথে ওই ছাত্রীর গতিরোধ করে অভিযুক্ত পারভেজ। এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করে পারভেজকে আটক করে রামগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। পরে উপজেলার নির্বাহী:
আরও পড়ুন
গাইবান্ধায় ১১ দফা দাবিতে নাগরিক মঞ্চের গণসমাবেশ

গাইবান্ধায় ১১ দফা দাবিতে নাগরিক মঞ্চের গণসমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড নির্মাণ ও বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনার তলদেশে টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ করা হয়েছে। নিবার (১৬ এপ্রিল) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ১১ দফা দাবিতে এই কর্মসূচি পালন করে গাইবান্ধা নাগরিক মঞ্চ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাইবান্ধা নাগরিক মঞ্চের সদস্য সচিব ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু। বক্তব্য দেন, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, আইনজীবী ফারুক:
আরও পড়ুন
সিরাজগঞ্জে সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সংবাদ প্রতিবেদন তৈরি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ এপ্রিল সকাল ১১ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার। বীর মুক্তিযোদ্বা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার ও সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে সংবাদ প্রতিবেদন তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদিপ কুমার পান্ডে। প্রশিক্ষণে ড. পান্ডে প্রিন্ট মিডিয়ার জন্য সংবাদ পতিবেদন তৈরি প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জবুর মৃত্যুতে সাংবাদিক মহলের শোক

লক্ষ্মীপুরে জবুর মৃত্যুতে সাংবাদিক মহলের শোক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু (৫৫) ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর বাঞ্চানগর নিজ বাড়িতে তিনি মারা যান। ইসমাইল হোসেন জবু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাধারন সম্পাদক সানাউল্যাহ সানুসহ জেলা-উপজেলায় কর্মকরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার সকাল ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে:
আরও পড়ুন
সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে: সেতু মন্ত্রী

সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে: সেতু মন্ত্রী

আ' লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘৭৫ পরবর্তী সরকারগুলো নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে আর শেখ হাসিনা সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছেন।’ আজ শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ঘাতকের আঘাতে নিহত উমামা বেগম কনকের পরিবার ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিবর্গের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বেতাগীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বেতাগীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ময়নুল সুমন, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে টাকা ছিনতাই ও মারধরের অভিযোগে চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা মির্জা মো. কবির উদ্দিনের স্ত্রী শাফিয়া বেগম বাদী হয়ে (০৬ এপ্রিল) বেতাগী জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে মামলাটি করেন। মামলা নং ৭৬/২০২২ । মামলার অন্য আসামিরা হলেন- চৌকিদার ফিরোজ আলম মন্টু (৪২) পিতাঃ মৃত শাহজাহান মৃধা, নজরুল ইসলাম (৪৯) পিতাঃ নুরুল ইসলাম, হায়দার আলী আকন (৪৮) পিতাঃ মৃত আমজেদ আলী আকন,জাহাঙ্গীর হাওলাদার (৪২) পিতাঃ মৃত হযরত আলী, আলী হোসেন মৃধা (৪০) পিতাঃ আশ্রাব আলী, আল মামুন (৩৮) পিতাঃ মৃত মাহাবুবুর রহমান, মুন্নী বেগম (৩৬) পিতাঃমৃত মাহাবুবুর রহমান। মামলা:
আরও পড়ুন
ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে- সভাপতি বিএমজিটিএ

ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে- সভাপতি বিএমজিটিএ

আসন্ন ঈদুল ফিতরের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতার ঘোষণা দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ । এ সময়ে তিনি বলেন এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ উৎসব ভাতা ঘোষণা না করায় শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে । শুক্রবার বিকেলে বরিশাল সাউদ কিং চাইনিজ রেস্টুরেন্টে বরিশাল জেলা কমিটির ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ দাবি করেন । বরিশাল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম, সংগঠনের সিনিয়র:
আরও পড়ুন
রামগঞ্জে ইফতার সামগ্রী দিলেন আনোয়ার খান এমপি

রামগঞ্জে ইফতার সামগ্রী দিলেন আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খান এর নিজস্ব অর্থায়নে হাজারো মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। শুক্রবার দিনব্যাপী উপজেলার জয়পুরা বাজার, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্তর, শেফালীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নিচহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আনোয়ার খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা,রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার:
আরও পড়ুন
সিরাজগঞ্জে ওজন কম দেওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে ওজন কম দেওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি গো-খাদ্যের ৪০ কেজির বস্তায় ৩৮ কেজি এবং ২৫ কেজির বস্তায় ২৪ কেজি করে দেওয়ার অপরাধে সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে জেলার শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বাঘাবাড়ি এলাকার নিউ যমুনা ক্যাটল ফিড, চাচা-ভাতিজা ক্যাটল ফিড ও বাঘাবাড়ি ক্যাটল ফিড। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বস্তায় মূল্য না লিখে ইচ্ছামতো দামে বিক্রি করা, নিম্নমানের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.