আসন্ন ঈদুল ফিতরের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতার ঘোষণা দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ ।
এ সময়ে তিনি বলেন এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ উৎসব ভাতা ঘোষণা না করায় শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে ।
শুক্রবার বিকেলে বরিশাল সাউদ কিং চাইনিজ রেস্টুরেন্টে বরিশাল জেলা কমিটির ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ দাবি করেন ।
বরিশাল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম, সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল ইসলাম, সহসভাপতি শাহ্ মাহমুদ কবির, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান , সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুন উর রশিদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আনোয়ারুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ নাসের জামাল, স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, বিএমজিটিএ কেন্দ্রীয় প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য মোঃ মোস্তাক আহমেদ শামীম প্রমুখ ।
এ সময়ে বক্তারা আসন্ন ঈদে আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি জানান । শতভাগ বাড়ি ভাড়া ,বদলি ব্যবস্থা চালু করা ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার আহ্বান জানানো হয় আলোচনা সভায় ।
