তরমুজের খোসায় যত পুষ্টিগুণ জেনেনিন

শেয়ার

গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেই ভরসা রাখছেন বিভিন্ন গ্রীষ্মকালীন ফলের উপর। শরীর আর্দ্র রাখতে প্রয়োজন পড়ে পানি আর পানি জাতীয় বিভিন্ন ফলের। এই তালিকায় একেবারে প্রথম দিকে আসে তরমুজের নাম।

কেন খাবেন তরমুজের খোসা?

ওজন নিয়ন্ত্রণে রাখতে: তরমুজের খোসায় ক্যালোরির পরিমাণ খুব কম। এছাড়াও এতে থাকা ফাইবার বিপাকক্রিয়াতেও দারুণ সাহায্য করে। যারা ওজন কমাতে চাইছেন প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন তরমুজের খোসা। তবে খোসার সাদা অংশটি শুধু খাওয়ার উপযোগী। বাইরের সবুজ অংশটি নয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে: তরমুজের খোসায় রয়েছে ভিটামিন সি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি দারুণ কার্যকর। ভাইরাসজনিত রোগের সঙ্গে লড়তে খেতে পারেন তরমুজের খোসার সাদা অংশ।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে: তরমুজের খোসায় রয়েছে ‘সাইট্রুলিন’ নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যা রক্তনালীগুলোকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এতে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে।

ত্বকের যত্নে: বয়স বাড়লে ত্বকে বলিরেখা পড়ে যায়। বিভিন্ন দাগছোপ দেখা দেয়। তরমুজের খোসায় রয়েছে লাইকোপেন, ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এই উপাদানগুলো অত্যন্ত উপকারী।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.