পুরো বিশ্বের মুসলিমদের কাছে ৩য় পবিত্রতম স্থান বলে বিবেচিত অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ সময় তাদের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
এতে কমপক্ষে ১৫২ ফিলিস্তিনি আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) সকালে এ সংঘর্ষ হয়।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা সর্বশেষ সংঘর্ষের সময় কমপক্ষে ৩০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জরুরি বিভাগ জানিয়েছে যে তারা বেশিরভাগ আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের একজন প্রহরীর চোখে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়।
মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে।
ইসরায়েলি পুলিশের দাবি, পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে একদল মানুষ তাদের লক্ষ্য করে পাথর ছুড়ছিল। তাদের ছত্রভঙ্গ করতে আল–আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশ প্রবেশ করে।
