জাতীয়

সদরপুরে মোটরসাইকেল উদ্ধারসহ ৩ চোরাকারবারি গ্রেফতার

সদরপুরে মোটরসাইকেল উদ্ধারসহ ৩ চোরাকারবারি গ্রেফতার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই ডিসকভার মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সদরপুর থানাধীন আকোটেরচর ইউনিয়নের, ইউসুফ বেপারী ডাঙ্গী গ্রামের- হাসান সিকদার(২৯), পিতা ধলা শিকদার। গনি বেপারী ডাঙ্গী গ্রামের-মোঃ বজলু বেপারী(৪৫), পিতা মৃত আঃ সালাম এবং নতুন সাহেবেরচর গ্রামের- মোঃ রুবেল খান(৩০), পিতা মৃত- শিরজন খান। জানা যায়, আকোটেরচর ইউনিয়নের মোয়াজ্জেম বেপারী (৬০), পিতা মৃত খলিল বেপারীর ঘরের সামনে থেকে ২৬ মার্চ রাতে বাজাজ ডিসকভার গাড়িটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি গত ১৬(এপ্রিল) তারিখে বাদী হয়ে থানায় মোটর সাইকেল চুরি সংক্রান্ত একটি এজহার দায়ের করেন।:
আরও পড়ুন
ছাত্রদলের কেন্দ্রিয় সভাপতি শ্রাবণ সম্পাদক জুয়েল

ছাত্রদলের কেন্দ্রিয় সভাপতি শ্রাবণ সম্পাদক জুয়েল

কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি মনোনীত করেন। নতুন কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।
আরও পড়ুন
বরগুনা বালিকা বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ স্কুল প্রধানের বিরুদ্ধে

বরগুনা বালিকা বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ স্কুল প্রধানের বিরুদ্ধে

ময়নুল সুমন, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নামে বিদ্যালয়ের নানা খাতের বরাদ্দ টাকায় নাম মাত্র আসবাবপত্র - সামগ্রী ভৌতিক কেনাকাটা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিদ্য্যালয় সূত্রে জানা গেছে। ২০১৯ থেকে ২২ সাল পর্যন্ত ইন্টারনেট বরাদ্দ বিল দেখানো হয়েছে ৭০হাজার টাকা,বইপত্র সামগ্রী করে দেখানো হয়েছে ৯৫ হাজার টাকা।কম্পিউটার সামগ্রী কেনায় বাবদ ১ লাখ ২০ হাজার টাকা। রাসায়নিক খাতে দেখানো হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। ক্রীড়া সামগ্রীতে দেখানো হয়েছে ৫০ হাজার টাকা। কম্পিউটার মেরামত বাবদ ৩ অর্থবছরে দেখানো হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। গবেষণাগারে ৬ লাখ টাকা। শিক্ষা উপকরণ ব্যবহার দেখানো হয়েছে এক:
আরও পড়ুন
ভূলুয়া নদীর মাটি এনেছি আরো আনবো; রামগতিতে ইউপি সদস্য

ভূলুয়া নদীর মাটি এনেছি আরো আনবো; রামগতিতে ইউপি সদস্য

রিয়াজ মাহমুদ বিনু; লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের রামগতিতে ভূলুয়া নদীর মাটি দিয়ে ইটভাটা তৈরি করতে যাচ্ছেন এক ইউপি সদস্য। ইতিমধ্যেই ডজন খানেক ট্রাক্টরটলি যোগে নদীর মাটি এনে পাহাড বানিয়েছেন। প্রশাসনের বিভিন্ন স্তর ম্যানেজ করেই চলছে এ ইটভাটাযজ্ঞ। ঝামেলা এড়াতে এসকিউবেটর দিয়ে রাতের আঁধারে কাটেন ভুলুয়া নদীর মাটি। ইটভাটার মালিক কালাম মাঝি স্থানীয় চরপোড়াগাছা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মরহুম আবদুর রবের ছেলে। একদিকে মেম্বার অন্যদিকে ক্ষমতাসীন দলের সভাপতির পদ ব্যবহার করে শুরু করেন ইটভাটা ও মাটি ব্যবসা। শুরু করেন ভূলুয়া নদীর মাটি নিয়ে মহা বাণিজ্য। ডজন খানেক ভেকু মিশিন ও ১৫ টির মতো ট্রাক্টর টলি দিয়ে একদিকে নদীর মাটি কেটে নিচ্ছেন। অন্যদিকে ভরাট করে:
আরও পড়ুন
জেলেকে হুইল চেয়ার ও নগদ অর্থ দিলেন জেলা প্রশাসক

জেলেকে হুইল চেয়ার ও নগদ অর্থ দিলেন জেলা প্রশাসক

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শারীরিকভাবে গুরুতর ক্ষতিগ্রস্থ পবিত্র দাস নামের এক জেলেকে হুইল চেয়ার ও নগদ অর্থ দিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান। রবিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে পবিত্র দাসকে এই সহায়তা দেওয়া হয়। পবিত্র দাস শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের গুরুচরণ দাসের ছেলে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. ফয়েজ উদ্দিন, জেলা নাজির মো. শহিদুল ইসলাম ও পবিত্র দাসের মা শ্রীমতি ফেলানী। গাইবান্ধা জেলা প্রশাসন ও পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে বাবা, মা, স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েকে নিয়ে সংসার পবিত্র দাসের। তিনি মাছ বিক্রি করে সংসার চালান। পবিত্র:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া সম্ভব, আনোয়ার খান

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া সম্ভব, আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়া সম্ভব বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। রোববার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এমপি আনোয়ার খান এ কথা বলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। তিনি বলেন, ’৭১ এর পরাজিত শক্তি অতীতেও অনেকবার মাথাচাড়া দিয়ে উঠেছিল। যখনই সুযোগ পায় তখনই মাথাচাড়া দিয়ে উঠতে চায়। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭১ এর পরাজিত শক্তিতে দমন করা হয়েছে। ‘‘আমরা:
আরও পড়ুন
কমলনগরে মুজিব নগর দিবসে আলোচনা

কমলনগরে মুজিব নগর দিবসে আলোচনা

লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের কমলনগরে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বরিবার (১৭ এপ্রিল) উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কেএম নুরুল আমিন মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার সফিক উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা কৃষি কর্মকতা আতিক আহম্মেদ, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকতা ডা. আকতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা:
আরও পড়ুন
চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের নতুন আহবায়ক কমিটি অনুমোদন

চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের নতুন আহবায়ক কমিটি অনুমোদন

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর প্রতিনিধি) ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের আগের কমিটি ভেঙে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) ফরিদপুর শহরে রাফেলস ইন হোটেলে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ও সেক্রেটারি সৈয়দ মাহমুদ হোসেনের স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়।কমিটিতে মোঃ ইসহাক মিয়া কে "আহ্বায়ক"ও মোঃ বেলায়েত হোসেন রুবেল কে যুগ্ন আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। অন্য যুগ্ন-আহবায়ক হলেন, আব্দুস সাত্তার মাষ্টার, আহসানুল হক মামুন, মোশারফ হোসেন ফকির । উক্ত আহবায়ক কমিটি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি করে আগামী এক মাসের মধ্যে জেলা কমিটির কাছে জমা দিবেন:
আরও পড়ুন
বুড়িচং উপজেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল

বুড়িচং উপজেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল

সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি ও শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ইউনূসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে শনিবার ১৬ এপ্রিল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান। সমিতির সভাপতি এম এ মতিন এমবিএ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসপি মিজানুর রহমান শেলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, সমিতির সাবেক সভাপতি ও সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট একলাছ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম এলাকায় সাবেক স্ত্রী শহর বানুকে গলা কেটে হত্যা করেছে সাবেক স্বামী খোকন আলী শেখ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে। পরে ঘাতক সাবেক স্বামী খোকন আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত শহর বানু পঞ্চগড়ের গোবীন্দগঞ্জের বাসিন্দা ও গ্রেপ্তারকৃত খোকন আলী বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার সারিয়াকান্দি থেকে গত ২০ দিন আগে ফকির আলী ও শহর বানু পালিয়ে লক্ষ্মীপুরে আসে। সম্পর্কে তারা দুইজন দেবর-ভাবী। লক্ষ্মীপুর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.