জাতীয়

৩০ শিশু পেল বন্ধুসভার রঙিন জামা সহমর্মিতার ঈদ উপহার

৩০ শিশু পেল বন্ধুসভার রঙিন জামা সহমর্মিতার ঈদ উপহার

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা নিজেদের অর্থে ঈদের রঙিন জামা এবং সেমাই, চিনি, দুধ, নূডূলস, কিসমিচ ও সাবান উপহার দিয়েছেন। ‘সহমর্মিতার ঈদ উপহার’ ৩০ শিশুর হাতে জামা ও ঈদ সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয় ও জেলা কমিটির উপদেষ্টাগন । রোববার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কমিটির উপদেষ্টা আইন বিভাগের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশলী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক:
আরও পড়ুন
চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাটখিল সোনাইমুড়ী ( আংশিক) আসনের এমপি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন গরীব দুঃখী অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের বন্ধু এইচ, এম ইব্রাহিম , বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ( ভিপি) উপজেলা আওয়ামীলীগ নেতা জাকির হোসেন জাহাঙ্গীর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়- আনোয়ার খান এমপি

অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়- আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খান বলেন, গরীব অসহায়দের সহযোগিতা করার জন্য পবিত্র কোরআন ও হাদিসে নির্দেশ দেয়া হয়েছে। অসহায়-দুঃস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়। রবিবার (২৪ এপ্রিল) রামগঞ্জের চন্ডিপুর ইউনিয়নব্যাপী আয়োজিত ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ার খান এসব কথা বলেন। এমপির নিজস্ব অর্থায়নে এদিন প্রায় ৩ হাজার পরিবারের মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়। এমপি আনোয়ার খান আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে আছে। অসহায়:
আরও পড়ুন
স্বদেশ ব্লাড ফাউন্ডেশনের ইফতার বিতরণ ও দোয়া মাহাফিল

স্বদেশ ব্লাড ফাউন্ডেশনের ইফতার বিতরণ ও দোয়া মাহাফিল

এম এম টিপু সুলতান, খুলনা জেলা প্রতিনিধি মানবতা ছড়িয়ে যাক,অন্তর থেকে অন্তরে এই স্লোগান কে সামনে রেখে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে স্বদেশ ব্লাড ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোরআন পড়ুয়া এতিম বাচ্চা সহ স্থানীয় পর্যায়ে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহাফিল আয়োজন করা হয়। খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ডুমুরিয়া উপজেলার ভিতরে আরশনগর ঐতিহাসিক শেখ শাহ আফজাল মাদ্রাসায় কোরআন পড়ুয়া এতিম বাচ্চা সহ স্থানীয় পর্যায়ে ১২০ জনেরও অধিক মানুষের মাঝে ইফতার তুলে দেয় স্বদেশ ব্লাড ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দরা। ২০১৮ সাল থেকে শুরু করে প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী মুলক কাজ করে থাকে:
আরও পড়ুন
বানিয়াচংয়ে হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ

বানিয়াচংয়ে হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে দরিদ্র প্রতিবন্ধী ও পিছিয়েপড়া জনগোষ্টীর লোকদের মাঝে হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল রবিবার বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্টানিকভাবে হুইল চেয়ার ও বাই সাইকেল বিতরণ করা হয়। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড.মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান। বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি:
আরও পড়ুন
আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য হলো দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ -এমপি শাওন

আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য হলো দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ -এমপি শাওন

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে ৮০০ কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও ৭ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফসহ উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষিবিপ্লবের সূচনা করেছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে:
আরও পড়ুন
সিরাজগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ১৩ হাজার জরিমানা

সিরাজগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ১৩ হাজার জরিমানা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: পারফিউমের মেয়াদ না থাকায় সিরাজগঞ্জে এনরিচ শোরুমসহ ৬ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৪ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জের পৌর এলাকার বড়  বাজারে  এ অভিযান চালানো হয়। মাহমুদ হাসান রনি জানান, রবিবার সকাল ১০টা থেকে শহরের বড় বাজার এলাকায়, মূল্য ট্যাগ না রাখায় বাবুল সু স্টোরকে ২ হাজার, পারফিউমের মেয়াদ না থাকায় এনরিচ শো রুমেকে ২ হাজার, কসমেটিক আমদানিকারকের স্টীকার না থাকায়  মুক্তা স্টোরকে ২ হাজার, বোরহানি সঠিকভাবে সংরক্ষণ না করায় হাজি বিরিয়ানিকে ২ হাজার , এবং পচা খেজুর বিক্রির জন্য পরিতোষ:
আরও পড়ুন
রামগঞ্জে প্রধানমন্ত্রীর সৌজন্যে করপাড়া ইউপিতে ইফতারসামগ্রী বিতরণ করলেন ড. আনোয়ার খান এমপি

রামগঞ্জে প্রধানমন্ত্রীর সৌজন্যে করপাড়া ইউপিতে ইফতারসামগ্রী বিতরণ করলেন ড. আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ঈদ উপহার ও ইফতার সমগ্রী বিতরণ করেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান । ২৩ এপ্রিল (শনিবার) বিকেলে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজার,ভাটিয়ালপুর,গাজ­ীপুর সহ পুরো ইউনিয়নের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার সমগ্রী বিতরণ করা হয়। করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে ও করপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম মির্জার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আনোয়ার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড.এ:
আরও পড়ুন
তজুমদ্দিনে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

তজুমদ্দিনে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি তজুমদ্দিনের মলংচরা ইউনিয়নের চর জহির উদ্দিনে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাথে সাথে স্থানীয় ভোটাররা বিতরণ কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেও লাভ হয়নি। সুত্রে জানা গেছে, ২১ এপ্রিল হতে বিচ্ছিন্ন দ্বীপ চরজহির উদ্দিনের সোনাপুর ও মলংচরা ইউনিয়নের স্মার্ট আইডি কার্ড বিতরন শুরু হয়। বিতরনের শেষদিন শনিবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মলংচরা মডেল হাইস্কুল কেন্দ্রে উপজেলার মলংচরা ইউনিয়নের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। স্মার্ট আইডি নেয়ার জন্য পুরাতন এনআইডি জমা দিতে হয়। আর যাদের মুল এনআইডি কার্ড হারিয়ে গেছে তাদের স্মার্ট:
আরও পড়ুন
রামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আবু তাহের,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫'শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে সৌরভের গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন লক্ষ্মীপুর ডিবি'র ওসি শাহাদাত হোসেন টিটো। গ্রেফতারকৃত সৌরভ রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্যে করপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহাদাত হোসেন টিটো বলেন, সকালে গোপন সংবাদ অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে চিহ্নিত মাদককারবারি বলে জানান ওসি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.