জাতীয়

প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ঠিকানা পেলেন ২২ হিজড়া

প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ঠিকানা পেলেন ২২ হিজড়া

মইনুল আবেদীন খান, বরগুনা: প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পেয়ে নতুন ঠিকানা পেয়েছেন বরগুনার সমাজ বিতাড়িত ২২ জন হিজড়া। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের কাছে তৃতীয় পর্যায়ে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। বাংলাদেশের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খাজুরতলা আশ্রায়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে জমিসহ ৪১১টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। উন্নয়নের এ অগ্রযাত্রায় দেশের সব মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল জনগণকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনছেন। বাংলাদেশে:
আরও পড়ুন
মনোহরদীতে ফিলিং ষ্টেশনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে ফিলিং ষ্টেশনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলার মনোহরদী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার ব্রাদার্স ফিলিং ষ্টেশনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়। সোমবার (২৫শে এপ্রিল) বিকেলে নরসিংদীর মনোহরদী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার ব্রাদার্স ফিলিং ষ্টেশনকে ভ্রাম্যমান আাদালত ওজনে কারচুপির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে। মাত্র কয়েক মাস আগে ভোক্তা অধিকারের অভিযানে একই ফিলিং ষ্টেশনকে২০ হাজার টাকা জরিমানা করা হয়। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট এ এ.এস.এম কাসেম পরিচালিত ভ্রাম্যমান আদালত সোমবার বিকেলে এ জরিমানা আদায় করে । উক্ত ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ ভোক্তাদের দীর্ঘদিনের । এ সময় তার সাথে ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক কামরুল ইসলাম। মোবাইল কোর্টের জরিমানার বিষয়টি:
আরও পড়ুন
প্রত্যেক হত-দরিদ্রদের ঘরে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে_আনোয়ার খান এমপি

প্রত্যেক হত-দরিদ্রদের ঘরে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে_আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ প্রত্যেক হত-দরিদ্র ব্যক্তিদের ঘরে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার পেঁৗছে দেওয়া হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। আগামী ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপির নিজস্ব অর্থায়নে ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সোমবার সকালে উপজেলার ইছাপুর ও বিকেলে ভাটরা ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন এমপি আনোয়ার খান। এসময় তিনি আরো বলেন, দেশটাকে আবার লুটপাট করে খেতে এবং দেশের উন্নতিতে ব্যাঘাত ঘটাতে চাইছে একটি বিশেষ দল। কিন্তু আমরা তা কখনও হতে দেব না। দেশের জনগণ এখন বুঝে:
আরও পড়ুন
আন্ডার চর ইউপি চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিনের চাল বিতরণ

আন্ডার চর ইউপি চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিনের চাল বিতরণ

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডার চর ইউপি চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন ২৫ এপ্রিল সারাদিন ব্যাপী ২৭০ জন জেলে পরিবারের মাঝে মাসে ৪০ কেজি করে ২ মাসে ৮০ কেজি চাল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার এলাকার অসহায় হতদরিদ্র দুস্হদের মাঝে পৌঁছে দিচ্ছেন ।
আরও পড়ুন
যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে সিরাজগঞ্জের নলকা সেতুর এক লেন

যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে সিরাজগঞ্জের নলকা সেতুর এক লেন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর এক লেন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এই লেনে ঢাকা থেকে উত্তরবঙ্গগামি যানবাহন চলাচল করবে। ফলে কমবে যানজটের শংকা। সোমবার বিকেলে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নতুন নলকা সেতু ঢাকা-উত্তরবঙ্গগামি লেন যানচলাচলের জন্য উন্মুক্তকরনের সময় উপস্থিত ছিলেন সাসেক-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো: গোলাম মুতুর্জা, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম তরফদার, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের প্রকল্প ব্যাবস্থাপক এখলাসুর রহমানসহ সড়ক বিভাগের কর্মকর্তারা। উল্লেখ্য সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু হয়ে সড়কপথে ঢাকার সাথে উত্তর ও দক্ষিনবঙ্গের:
আরও পড়ুন
জালিয়াত রাজনৈতিক দল বিএনপি : তথ্যমন্ত্রী

জালিয়াত রাজনৈতিক দল বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন বিএনপি একটি জালিয়াত রাজনৈতিক দল । সোমবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্যের প্রেক্ষিতে জার্মানির মতো একটি দেশের রাষ্ট্রদূতের এরকম প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করা, আমাদের দেশে নিকট অতীতে কখনো ঘটেনি, অন্তত আমার জানা নেই। কয়েক বছর আগে খালেদা জিয়ার প্রেস সচিব সাংবাদিকদের ডেকে বলেছিলেন অমিত শাহ (ভারতীয় রাজনীতিবিদ) খালেদা জিয়াকে ফোন করেছিলেন। এরপর অমিত:
আরও পড়ুন
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ধর্ষন মামলার আসামী ইউপি সদস্য গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ধর্ষন মামলার আসামী ইউপি সদস্য গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ধর্ষন মামলার এজাহার নামীয় পলাতক আসামী হেলাল শেখ (২৮) নামে এক নব নির্বাচিত ইউপি সদস্য গ্রেফতার হয়েছে। র‍্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ও চাপড়া ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য। র‍্যাব জানায়, রবিবার ( ২৪ এপ্রিল) রাত আনুমানিক ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কুমারখালী থানার মামলা নং-১২, তারিখ-১০ এপ্রিল ২০২২ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/২০০৩) সালের আইনের ৯(৩)/৩০:
আরও পড়ুন
ভূমিহীনদের ঘর ও নাগুড়া ফার্ম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার

ভূমিহীনদের ঘর ও নাগুড়া ফার্ম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ক' শ্রেনীর পরিবারের জন্য নির্মিত বানিয়াচং বড় সড়কে ১শ ৫০ টি ঘর পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার। ২৪ এপ্রিল রবিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী'র উপহারের ঘর পরিদর্শনে যান সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। পরবর্তীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নাগুড়া ফার্ম পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, পিআইও মলয় কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া। ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করে:
আরও পড়ুন
উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ খুলছে নলকা সেতুর এক লেন

উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ খুলছে নলকা সেতুর এক লেন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: উত্তর ও দক্ষিনাঞ্চলের ২২ জেলার মানুষের সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ (সোমবার) খুলে দেয়া হবে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর এক লেন। এদিকে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। মহাসড়কটির অন্তত ৫ টি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন। সোমবার (২৫ এপ্রিল) ভোর থেকে মহাসড়কজুড়ে এ চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানা ও সড়ক বিভাগসূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সাথে উত্তরের ১৬ ও দক্ষিনের ৬ জেলায় চলাচলকারি যানবাহনের জন্য গুরুত্বপুর্ন সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের যানজট প্রবন পুরাতন নলকা সেতুর পাশেই:
আরও পড়ুন
চরভদ্রাসনে ব্যাপক হারে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট

চরভদ্রাসনে ব্যাপক হারে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট

সাজ্জাদ হোসাইন, ফরিদপুর জেলা প্রতিনিধি : গরম শুরু হওয়ার সাথে সাথে প্রতিনিয়তই শুরু হয়েছে লোডশেডিং। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে ফরিদপুরের চরভদাসনে জনজীবন। সকাল হতে না হতেই সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। রমজান মাসে সময় গড়িয়ে দুপুর আসতে না আসতেই সেই তাপদাহ রীতিমত অসহনীয় হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিং এর কারণে চরভদ্রাসনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভূক্তভোগীরা জানান, রমজান আসার পর থেকেই উপজেলায় ব্যাপকভাবে লোডশেডিং শুরু হয়েছে। লোডশেডিং এর যন্ত্রনা থেকে রক্ষা পাচ্ছেনা দীর্ঘ সময় তারাবিহ্ নামাজ পড়তে আসা মুসুল্লিরাও। নামাজের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে নামাজিদের অসহ্য গরমের মধ্যেই নামাজ আদায় করতে হচ্ছে। এছারা সেহেরী ও ইফতারের সময়টুকুও কাটাতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.