জাতীয়

নরসিংদী ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন এবং দোয়া ও ইফতার মাহফিল

নরসিংদী ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন এবং দোয়া ও ইফতার মাহফিল

মোঃ মোবারক হোসেন জেলা প্রতিনিধি নরসিংদী আজ বুধবার (২৭এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী জেলা শহরের অরবিট রেস্টুরেন্টে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতে নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক করা হয় জনাব মাহমুদুল আলম চৌধুরী ( ডিজিএম) বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় নরসিংদীকে। এবং যুগ্ন আহবায়ক করা হয় জনাব মোয়াজ্জেম হোসেন খান (প্রিন্সিপাল অফিসার)সোনালী ব্যাংক লিঃ নরসিংদী শাখাকে। সদস্য সচিব করা হয় জনাব মনির হোসেন (প্রিন্সিপাল অফিসার) জনতা ব্যাংক লিমিটেড কে। আরো সদস্য করা হয় ১) জনাব মো: সানাউল্লাহ , এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এরিয়া অফিস জনতা ব্যাংক লিঃ নরসিংদীকে। ২) জনাব মো: শাফি উদ্দিন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাখা:
আরও পড়ুন
সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার জরিমানা

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার জরিমানা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: যৌন উত্তেজক অননুমোদিত ঔষধ  বিক্রয় করায় সিরাজগঞ্জের সদর উপজেলার কান্দাপাড়া রহিম স্টোরসহ তিন প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ এপ্রিল) সকালে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জের সদর  ও  বেলকুচি উপজেলায় এ অভিযান চালানো হয়। মাহমুদ হাসান রনি জানান, বুধবার সকালে  সদর উপজেলা কান্দাপাড়ার  রহিম স্টোরকে ১০ হাজার এবং অভিযোগের ভিত্তিতে স্টেশন বাজারে রত্না ভান্ডার ও বেলকুচি উপজেলার সোহাগপুর মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা করে তিন প্রতিষ্ঠানের উপর অভিযান চালিয়ে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
গাইবান্ধায় ৭৭ জন ক্ষতিগ্রস্ত পেল আর্থিক সহায়তা

গাইবান্ধায় ৭৭ জন ক্ষতিগ্রস্ত পেল আর্থিক সহায়তা

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার দরিদ্র, অসহায়, অসুস্থ, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহের সঞ্চালনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান:
আরও পড়ুন
সিরাজগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের রায়গঞ্জে চেকপোস্ট বসিয়ে ১০ কেজি গাঁজাসহ কনক হোসেন (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। গ্রেফতারকৃত মোঃ কনক হোসেন (২১) গাইবান্ধা জেলার মেঘডুমুর থানার রামচন্দ্রপুর এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে বুধবার (২৭ এপ্রিল) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন  র‌্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষ্যে মহাসড়ক দিয়ে মাদক পাচাররোধে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ঢাকা থেকে রংপুরগামী:
আরও পড়ুন
দাখিল পরীক্ষা শুরু ১৯ জুন থেকে

দাখিল পরীক্ষা শুরু ১৯ জুন থেকে

এবছরের ২০২২ সালের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন (রবিবার)। মঙ্গলবার (২৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, ২০২২ সালের দাখিল পরীক্ষার সময়সূচির প্রস্তাব সরকার অনুমোদন করেছে। এতে পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সেগুলো হলো: পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। সব বিষয়ের পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা। সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে এমসিকিউ এর জন্য ২০ মিনিট, সিকিউ পরীক্ষা জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে:
আরও পড়ুন
বিএমজিটিএ’র পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

বিএমজিটিএ’র পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর পক্ষ থেকে দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে । মঙ্গলবার বাদ আছর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সাইনবোর্ড এলাকায় এ ইফতার বিতরণ করা হয় । বিএমজিটিএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক নেতা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু । ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান না করায় শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে বলে জানান তিনি । তিনি সংগঠনের সাফল্য কামনা করে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন । এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম, সিনিয়র সহ-সভাপতি:
আরও পড়ুন
উল্লাপাড়ায় মডেল মসজিদ নির্মাণকাজের ভিত্তিফলক স্থাপন করলেন এমপি তানভীর ইমাম 

উল্লাপাড়ায় মডেল মসজিদ নির্মাণকাজের ভিত্তিফলক স্থাপন করলেন এমপি তানভীর ইমাম 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিফলক স্থাপন করলেন সংসদ সদস্য তানভীর ইমাম। জমঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় এউ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিফলক স্থাপন শেষে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেনের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি তানভীর ইমাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মাননীয় প্রধানমন্ত্রী একজন ধার্মিক ব্যক্তিত্ব। এ জন্য তিনি প্রতি উপজেলা ও ইউনিয়নে মসজিদ তৈরি করে দিচ্ছেন। তবে ইসলামে জঙ্গিবাদের আশ্রয় নেই। জালসা বা মসজিদে খোৎবায় সরকার বিরোধী বক্তব্য না দেয়ার আহবান জানান তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল:
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা 

সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জে খেজুর ও জুতার দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের বাহিরগোলা ও এসএস রোডে এই অভিযান করা হয়। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, রোজার প্রথম থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুপুরে শহরের বাহিরগোলায়  আশা ফ্রুটস এন্ড কোল্ড স্টোরেজ কে পচা, গলিত খেজুর বিক্রির জন্য  ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ১৫ হাজার টাকা এবং শহরের এসএস রোডে নাহিন সু-ষ্টোরে পন্য মূল্যট্যাগ না দেয়ায় এবং প্রতিশ্রুতি পন্য যথাযথ বিক্রয় না করায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের:
আরও পড়ুন
বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৪ নং বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্হানীয় কাশিপুর বাজারে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । ২৬ এপ্রিল মঙ্গলবার স্হানীয় কাশিপুর বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্যাগী আওয়ামীলীগার বারগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম ( বিএসসি) বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি বাহার, এ্যাডভোকেট আলাউদ্দিন, সাংবাদিক বদিউজ্জামান ( তুহিন) সহ প্রমুখ নেতৃবৃন্দ । প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো অতীতে কোন সরকার এত উন্নয়ন মূলক কাজ করতে পারেনি। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
আরও পড়ুন
কমলনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছে ২০৪ পরিবার

কমলনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছে ২০৪ পরিবার

কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এবার তৃতীয় পর্যায়ে লক্ষ্মীপুর কমলনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ২০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে জমিসহ স্বপ্নের এসব ঘর। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর এবারের ঈদ উপহার হিসেবে কমলনগরসহ সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর প্রধানমন্ত্রীার কার্যালয় থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে কমলনগর উপজেলায় ২০৪ টি ঘর হস্তান্ত করা হয়। প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, স্যানেটারি ল্যাট্রিন ও পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মেহের নিগার, উপজেলা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.