জাতীয়

সন্ধ্যায় নিখোঁজ : সকালে লাশ শিশু জিহাদ

সন্ধ্যায় নিখোঁজ : সকালে লাশ শিশু জিহাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজের ১২ ঘন্টা পর বাড়ীর পাশে একটি পরিত্যক্ত বাউন্ডারি ওয়ালের ভিতর থেকে শিশু জিহাদের (৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে শাকচর ইউনিয়নের (১নং ওয়ার্ড) কাচারি বাড়ীর এলাকার একটি পরিত্যক্ত বাউন্ডারি ওয়ালের ভিতর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ জসিম উদ্দিন সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত পর জানা যাবে মৃত্যুর কারণ। নিহত জিহাদ শাকচর গ্রামের নরুল হুদা চৌধুরী বাড়ীর রিকশাচালক জিয়া উদ্দিনের ছোট ছেলে। শিশু জিহাদ বৃহস্পতিবার:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ নুরনবী আটক

লক্ষ্মীপুরে অস্ত্রসহ নুরনবী আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার মান্দারী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, দুটি সিগন্যাল মর্টারসেল ফায়ার উদ্ধার করেছে ডিবি পুলিশ। আটক নুর নবী (৩৫) মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে মান্দারী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী নুর নবীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, দুটি সিগন্যাল মর্টারসেল ফায়ার, বিয়ার উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটো জানান,:
আরও পড়ুন
শিল্পপতি শেখ ফজলে করিম খোকার অর্থায়নে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরন

শিল্পপতি শেখ ফজলে করিম খোকার অর্থায়নে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরন

মোঃ আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মিলপাড়া এলাকার কৃতি সন্তান ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কসের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি শেখ ফজলে করিম খোকার উদ্দোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার সময় মিলপাড়া ফজলে করিম খোকার নিজ বাড়িতে ঈদবস্ত্র শাড়ী ও লুঙ্গি বিতরন করা হয়েছে। এ ছাড়াও অসহায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। প্রতিবছর ঈদ উপলক্ষে শেখ ফজলে করিম খোকা তার নিজ অর্থায়নে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন। তারই ন্যায় এবারও তিনি অসহায়দের মাঝে ২২০০ টি শাড়ী, ২০০ টি লুঙ্গী ও স্বামী পরিত্যক্ত, বিধবা ও:
আরও পড়ুন
চৌমুহনী বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চৌমুহনী বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নোয়াখালী প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী ব্যাংক রোড সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। স্থানীয়রা বলেন, সন্ধ্যার দিকে বাজারের প্রধান সড়ক সংলগ্ন ব্যাংক রোডের একটি দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে এরই মধ্যে সড়ক পার্শ্ববর্তী অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, লক্ষ্মীপুর,:
আরও পড়ুন
নবীপুর ইউপি চেয়ারম্যান সোহেলের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বিতরণ 

নবীপুর ইউপি চেয়ারম্যান সোহেলের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বিতরণ 

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগের ৯ নং নবীপুর ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেন ( সোহেল) ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা নবীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আইসেগো টেক নামক স্থানে সারাদিন ব্যাপী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র ৯৩০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন ২ বারের নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেন ( সোহেল) সহ ইউপি পরিষদের সকল মেম্বার বৃন্দ।
আরও পড়ুন
জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি "বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ হতে পুনরায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন পর্যন্ত জেলা লিগ্যাল এইড কমিটি, জয়পুরহাট এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালীর শুরুতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মো: নূর ইসলাম, জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সেবা ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহাঙ্গীর আলম মহোদয়:
আরও পড়ুন
সিরাজগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: মূল্য তালিকা না থাকায় সিরাজগঞ্জের রোডে  মায়ের দোয়া ফল ভান্ডার আড়ৎ সহ  তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার  (২৮ এপ্রিল) সকালে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল রোড এলাকায় চালানো হয় এ অভিযান। মাহমুদ হাসান রনি বলেন, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড এলাকায় মায়ের দোয়া ফল ভান্ডারে মূল্য তালিকা না থাকায় ৩হাজার, ফুট ভিলেজের সামনে গোলাম স্টোরকে ১ হাজার ও ৮০০গ্রাম ওজনের দইয়ের জায়গা ৬০০ গ্রাম দই থাকায় রুপালী হোটেলকে ৩হাজার টাকা করে তিন প্রতিষ্ঠানের উপর অভিযান চালিয়ে মোট ৭ হাজার টাকা:
আরও পড়ুন
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে । বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তারা। নিহতরা হলো , রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১ ) এবং শেরপুর কান্দাপাড়া এলাকার কাউসার আহমেদ এর ছেলে সিয়াম আহমেদ আতিকুল ( ১০ ) । সে সাহাপুরে তার নানীর বাসায় থাকতো। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায় , সকালে রেল লাইনের পাশে একটি আম গাছের নিচে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু । পরে চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন আসলে:
আরও পড়ুন
আজ পবিত্র লাইলাতুল কদর

আজ পবিত্র লাইলাতুল কদর

পবিত্র লাইলাতুল কদর আজ। এটি একটি সম্মানিত ও মহিমান্বিত রাত। আল্লাহ তায়ালা বলেছেন, ‘শবে কদর এক হাজার মাসের চেয়েও উত্তম’ (সুরা: কদর, আয়াত-৩)। ঈমাম তাবারি (রহ.) তার তাফসিরে তাবারিতে উল্লেখ করেন, ‘লাইলাতুল কদরের আমল হাজার মাসের আমলের চেয়েও উত্তম, যার মধ্যে অন্য কোনো কদরের রাত নেই’ (তাফসিরে তাবারি)। প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজোড় রাত হলো ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত। শবে কদর উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর প্রেমে সিক্ত হওয়া, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত অর্জনের এক বিশেষ সুযোগ রয়েছে এ রাতে। ‘শবে কদর’ শব্দটি ফারসি। শব অর্থ রাত বা রজনী আর কদর:
আরও পড়ুন
জনগণের দিকে বিএনপির দৃষ্টি নেই : শেখ হাসিনা

জনগণের দিকে বিএনপির দৃষ্টি নেই : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতা দখলকারীদের হাতে প্রতিষ্ঠিত পার্টি। জনগণের দিকে তাদের দৃষ্টি থাকে না। ক্ষমতার লোভটাই তাদের বড়। ২৭ এপ্রিল সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচসংবলিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর কমলাপুরে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে মাঝেমধ্যে বিপত্তি আসে, এটাও দুঃখজনক। যখন আমরা নতুন কোচ-লোকোমোটিভ কিনলাম, তখন বিএনপি শুরু করল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.