লক্ষ্মীপুরে অস্ত্রসহ নুরনবী আটক

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর রাতে সদর উপজেলার মান্দারী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, দুটি সিগন্যাল মর্টারসেল ফায়ার উদ্ধার করেছে ডিবি পুলিশ।

আটক নুর নবী (৩৫) মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে মান্দারী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী নুর নবীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, দুটি সিগন্যাল মর্টারসেল ফায়ার, বিয়ার উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটো জানান, আটক নুর নবী একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.