জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি

“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ হতে পুনরায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন পর্যন্ত জেলা লিগ্যাল এইড কমিটি, জয়পুরহাট এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‌্যালীর শুরুতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মো: নূর ইসলাম, জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সেবা ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহাঙ্গীর আলম মহোদয় ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন ।

বর্ণাঢ্য র‌্যালীর পর বিজ্ঞ জেলা ও দায়রা জজ স্বাস্থ্য ক্যাম্প ও লিগ্যাল এইড মেলা উদ্বোধন করেন। স্বাস্থ্য ক্যাম্প ও লিগ্যাল এইড মেলা উদ্বোধনের পর জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভা শুরু হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড: সামছুল আলম দুদু, মাননীয় সংসদ সদস্য, জয়পুরহাট-১ ও সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ।

উক্ত অনুষ্ঠানে জনাব ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যন্ড অপস্) জয়পুরহাট, জনাব মোঃ গোলাম সারোয়ার,অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়পুরহাট, জনাব নিশীত রঞ্জন বিশ্বাস,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়পুরহাট, জনাব আতিকুর রহমান,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়পুরহাট, জনাব মোঃ রিফাতুল ইসলাম,রেভিনিউ ডেপুটি কালেক্টর,জয়পুরহাট, জনাব মোঃ এস এম সোলাইমান আলী, চেয়ারম্যান,সদর,উপজেল­া পরিষদ,জয়পুরহাট, জনাব এ্যাড নৃপেন্দ্র নাথ মন্ডল, পিপি,জয়পুরহাট, জনাব এ্যাড মোঃ মোমিন আহাম্মেদ চৌধুরী,বিজ্ঞ জিপি ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলা শাখা, জনাব এ্যাডঃ ফিরোজা চৌধুরী,এপিপি,জয়পুরহা­ট সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং আদালতের অন্যান্য কর্মকর্তা কর্মচারী জয়পুরহাট জেলার এ্যাডভোকেটগণ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.