Prime Minister's Eid gift, received the address 22 Hijza
মইনুল আবেদীন খান, বরগুনা: প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পেয়ে নতুন ঠিকানা পেয়েছেন বরগুনার সমাজ বিতাড়িত ২২ জন হিজড়া। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের কাছে তৃতীয় পর্যায়ে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। বাংলাদেশের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খাজুরতলা আশ্রায়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে জমিসহ ৪১১টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। উন্নয়নের এ অগ্রযাত্রায় দেশের সব মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন ছিন্নমূল জনগণকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনছেন। বাংলাদেশে…
