জাতীয়

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

৬০ কিলোমিটার বা তার চেয়েও বেশি শক্তির ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলিসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, কুষ্টিয়া, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব:
আরও পড়ুন
সিরাজগঞ্জে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্শ্বে গোলচত্বর সংলগ্ন রাস্তার পাশে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত মোঃ সোহেল রানা (২৫) কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার ডগ্রপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। র‌্যাব-১২'র মিডিয়া অফিসার মেজর  এম. রিফাত-বিন-আসাদ এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্শ্বে গোলচত্বর সংলগ্ন রাস্তার পাশে এক মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ১৮ (আঠার) কেজি গাঁজাসহ:
আরও পড়ুন
কমলনগরে গৃহবধুর লাশ উদ্ধার

কমলনগরে গৃহবধুর লাশ উদ্ধার

কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার পুলিশ। বুধবার (৪ মে ) দিবাগত রাতে উপজেলার বাদামতলী এলাকা সংলগ্ন গিয়াসউদ্দিন মালের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ। নিহত গৃহবধূ ছালমা আক্তার (২৩) বাদামতলী এলাকার বাহার উদ্দিনের স্ত্রী। তার আহাদ নামের (৩) বছরের একটি শিশু সন্তান রয়েছে। কমলনগর থানা অফিসার ইনচার্জ মো:সোলাইমান জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন
নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর মাঝির মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর মাঝির মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর ফাহিম লাদেন (২৫) নামে এক মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ । বুধবার (৪ঠা মে) দুপুরে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাহিম রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর এলাকার আওলাদ হোসেন ছেলে। তিনি মেঘনায় নৌকার মাঝি ছিলেন। স্থানীয়রা জানায়, গত ১ মে রবিবার মাঝি ফাহিমকে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। তখন তিনি নৌকা নিয়ে সেখান যান। পরে সেখানে তার নৌকা ও পরনের একটি প্যান্ট পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন তিনি। তারপর থেকে সম্ভাব্য সকল:
আরও পড়ুন
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন পল্লী নিউজ সম্পাদক

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন পল্লী নিউজ সম্পাদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পল্লী নিউজ প্রকাশক ও সম্পাদক ওয়াজি উল্যাহ জুয়েল। তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। আসুন, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পল্লী নিউজের পক্ষ থেকে সকল পাঠক এবং ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আরও পড়ুন
কুষ্টিয়ার দুই গ্রুপের সংঘর্ষে নিহত-৪, আহত-১৫

কুষ্টিয়ার দুই গ্রুপের সংঘর্ষে নিহত-৪, আহত-১৫

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। এ ঘটনায় মহিলাসহ কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কাশেম( ৫০) মোঃ দাদ মন্ডলের ছেলে লাল্টু(৩০), আবুল মালিথার ছেলে রহিম (৫০) ও মোঃ আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০)। ই.বি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ঝাউদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসের সাথে ফজলু মন্ডলের বিরোধ চলে আসছিলো। এরই জের:
আরও পড়ুন
ক্যান্সারে আক্রান্ত হয়ে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত হয়ে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী জিহাদ হোসেন (২৪) মারা গেছেন। সোমবার (২রা মে) বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হোসেন মৃত্যুবরণ করেন। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। সহপাঠীদের তথ্যমতে, জিহাদ দীর্ঘ ৭ মাস অসুস্থ থাকার পর কিছুদিন আগে তার ব্লাড ক্যান্সার ধরা পরে। এরপর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার কেমোথেরাপি চলছিলো। কিন্তু মৃত্যুর কাছে হার মানতেই হলো বশেমুরবিপ্রবির এই মেধাবী শিক্ষার্থীকে। মেধাবী শিক্ষার্থী জিহাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাস জুড়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সহপাঠী, শিক্ষকসহ অন্যান্য শিক্ষার্থীরা। কৃষি বিভাগ:
আরও পড়ুন
পাশে আছি পাশে থাকি, সুগন্ধা ট্র্যাজেডিতে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগ

পাশে আছি পাশে থাকি, সুগন্ধা ট্র্যাজেডিতে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগ

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি: সুগন্ধা ট্র্যাজিডিতে নিখোঁজ ও নিহতদের পরিবারের অসহায় শিশুদের উন্নয়নে '‘পাশে আছি পাশে থাকি’ নামের একটি ব্যতিক্রমী মানবিক প্রকল্প বাস্তবায়ন করছে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাব। স্পন্দন পাওয়ার এন্ড এনার্জি লিমিটেড-এর আর্থিক সহযোগিতায় পিতৃমাতৃহীন শিশুদের পাশে দাড়াতে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বরগুনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ প্রকল্পের অধীনে ১৬টি পরিবারের অসহায় শিশুদের শিক্ষা সামগ্রী কিনতে নগদ অর্থসহ ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জিব কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা এনজিও উন্নয়ন ফোরামের সভাপতি:
আরও পড়ুন
কমলনগরে বেপরোয়া গোস্ত ব্যবসায়ী, হয়রানির শিকার ক্রেতারা

কমলনগরে বেপরোয়া গোস্ত ব্যবসায়ী, হয়রানির শিকার ক্রেতারা

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে ঈদ উপলক্ষে গোস্ত কিনতে বেপরোয়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। বিগত দিনের ৬শত টাকা থেকে ৬শ ৫০ টাকার পরিবর্তে বর্তমানে ১ থেকে দেড়শো টাকা বেশি দিতে হচ্ছে প্রতি কেজি গোস্ত কিনতে। ১ মে (সোমবার) গোস্ত ছয় শত টাকা বা ৬শত পঁঞ্চাশ টাকা বিক্রয় হলেও ২মে (সোমবার) হাজিরহাট গোস্ত বাজারে গোস্ত ব্যবসায়ী আমির হোসেন, জয়নাল আবেদিন, মিজান, কামালের দোকান পরিদর্শন করে প্রতি কেজি চর্বি বা হাড় ছাড়া গরুর গোস্ত ৮শত টাকা ধরে বিক্রয় হচ্ছে, মাঝে মধ্যে তাতেও দেখা যায় হাড় বা চর্বির কমতি নেই। ক্রেতাদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলে দিন দিন গোস্তের দাম বেপরোয়া:
আরও পড়ুন
কমলনগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আ’লীগ সভাপতি

কমলনগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আ’লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার । কমলনগর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকল নেতাকর্মী ও কমলনগর উপজেলাবাসীকে ‘পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ “ঈদ মোবারক”।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.