জাতীয়

চাঁদপুরে ঈদুল ফিতর উদযাপন অর্ধশত গ্রামে

চাঁদপুরে ঈদুল ফিতর উদযাপন অর্ধশত গ্রামে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ৩০ রোজা পূর্ণ করে ইদুল ফিতর উদযাপন করেছে চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ। সোমবার সকাল থেকেই জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উপজেলার গ্রামগুলোতে ঈদের আমেজ শুরু হয়। মুসল্লিরা আসতে শুরু করে মসজিদ ও ঈদগাঁ মাঠে। সকাল ৯টা থেকে শুরু করে প্রায় ২০টিরও অধিক মসজিদ ও ঈদগাঁ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরের নুরিয়া হাজীরহাট রাস্তার মাথায় অগ্নিকান্ডে আহত একজনের মৃত্যু

লক্ষ্মীপুরের নুরিয়া হাজীরহাট রাস্তার মাথায় অগ্নিকান্ডে আহত একজনের মৃত্যু

রিয়াজ মাহমুদ, রামগতি (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬নং চরআলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ নূরিয়া হাজীরহাট রাস্তার মাথায় অগ্নিকান্ডে আহত হওয়া একজনের মৃত্যু হয়েছে। নিহতের মো: সফিক (৬০)। তিনি চর হাসান হোসেন গ্রামের সিরাজ খলিফা বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। ১ মে (রবিবার) ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ছেলে মো: আরিফ হোসেন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ইফতারের পূর্ব মূহুর্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে স্থানীয় শাহজানের মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর চেষ্টাকালে চারজন আহত হন। আহতরা হলেন- স্থানীয় মোঃ বেলালের ছেলে সাকিব, জবিয়ল হকের ছেলে সালাউদ্দিন, নুরুল ইসলামের ছেলে সফিক এবং:
আরও পড়ুন
মে দিবসে সবুজ বাংলাদেশের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ

মে দিবসে সবুজ বাংলাদেশের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ

জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর উদ্যোগে ১লা মে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। লক্ষ্মীপুর শহরের মূল সড়ক উত্তর স্টেশনে অর্ধ শতাধিক বিভিন্ন শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি করেন সদস্যরা। এই সময় উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সহ-পরিবেশ সম্পাদক মেহেদী হাসান জিসান, লক্ষ্মীপুর সাংগঠনিক সম্পাদক সজীব হোসাইন শুভ, চন্দ্রগঞ্জ থানা যুগ্ন-সাধারণ সম্পাদক ইমরান তুষার, সদস্য ওমর ফারুক প্রমূখ। আয়োজকরা বলেন শ্রমজীবী মানুষের সম্মানে আমরা ইফতার বিতরণ করেছি। শ্রমজীবীরা আমাদের দৈনন্দিন কাজের অন্যতম বাহক। আজকের দিনে সরকারের পাশাপাশি আমরাও এই দিবস পালন করতে চেষ্টা করেছি।
আরও পড়ুন
কমলনগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও কামরুজ্জামান

কমলনগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান । ‘পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে উপজেলা বাসীকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ “ঈদ মোবারক” জানিয়ে তিনি বলেন, ‘ঈদ-উল-ফিতর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। তাই আমি সকলকে অনুরোধ করব সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য।
আরও পড়ুন
বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

রোববার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার (১ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে ফোন করে ৬৪ জেলা থেকে ফাউন্ডেশনের উপ-পরিচালকরা চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
আরও পড়ুন
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‌‌'ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।' তিনি বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সংযম, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ:
আরও পড়ুন
শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী 

শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী 

সরকার শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। মহান মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে শেখ হাসিন এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। শেখ হাসিনা আরো বলেন, দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক যেকোনো খাতে নিয়োজিত কোনো শ্রমিক:
আরও পড়ুন
আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস

মহান মে দিবস আজ। মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়। মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন
সৌদি আরবে ঈদ সোমবার, চাঁদ দেখা যায়নি

সৌদি আরবে ঈদ সোমবার, চাঁদ দেখা যায়নি

সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার । শনিবার (৩০ এপ্রিল) দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। এ কারণে রোববার রমজান মাসের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন করা হবে। সংযুক্ত আরব আমিরাতও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন
স্বপ্নজয় ফাউন্ডেশনের ইফতার

স্বপ্নজয় ফাউন্ডেশনের ইফতার

"স্বপ্নজয় ফাউন্ডেশন" ও "স্বপ্নজয় ব্লাড ব্যাংক" এর উদ্যোগে শতাধিক রোজাদার ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। শনিবার কমলনগরে ফলকন ইউনিয়নে মারকাজ জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,স্বপ্নজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জিহান মাহমুদ কোয়েল, স্বপ্নজয় ফাউন্ডেশনের সভাপতি, সাইফ উদ্দিন সুমন, সহ-সভাপতি, রবিন হোসেন, স্বপ্নজয় ব্লাড ব্যাংক এর সভাপতি সাহেদুর রহমান সাহেদ, সাধারণ সম্পাদক, ফুহাদ আহমেদ, মাইদুল ইসলাম হৃদয়, মো: জাফর, মো: রাহায়ান, মো:রাসেল, মো: আকাশ,মো: তামিন,
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.