জাতীয়

রামগঞ্জে এমপি আনোয়ার খানের ঈদ পূনর্মিলনী

আবু তাহের,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার খানের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭মে (শনিবার) বিকেলে খান টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আনোয়ার খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদ উল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ১নংকাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন খান, ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল পাটোয়ারী,৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ:
আরও পড়ুন

নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত

মোঃ মোবারক হোসেন,  নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় খন্দকার হিরন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। শুক্রবার (৬ই মে) রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৭ই মে) সকালের দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন শিবপুর থানা পুলিশ। নিহত খন্দকার হিরন (৫৫) নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের খন্দকার হাসেন আলীর ছেলে। এ ঘটনায় আহত রবিন ও হৃদয় দুইজনের বাড়ী শিবপুর উপজেলার নান্দিরগাঁও বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে শিবপুর উপজেলার লাখপুর:
আরও পড়ুন
স্মৃতি হাতড়িয়ে হাদিসুরের মা ‘বাজানে মোর নতুন মেহমান আনার কথা কইছিল ঈদে’

স্মৃতি হাতড়িয়ে হাদিসুরের মা ‘বাজানে মোর নতুন মেহমান আনার কথা কইছিল ঈদে’

মইনুল আবেদীন খান, বরগুনা, প্রতিনিধি : গেদু ঈদ করমু ক্যামনে তোরে ছাড়া? ঈদের আগেই তো মোগো ছাইড়া গেলি । মোর গেদুরে ছাড়া কীসের আনন্দ করমু? আর কিসের ঈদ? গেদু মোরে এবার কইছিল ঈদের আগে নতুন বাড়ি বানাইবো। এ বছর নতুন বাড়িতেই ঈদ করবো। মোর বাজানের কোনও স্বপ্নই পূরণ হইলো না! ও আল্লাহ তুমি গেদুরে ক্যা লইয়া গেলা?’ ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের মা রাশিদা বেগম এভাবেই ঘরের বারান্দায় বসে বিভিন্ন ভাবে আকুতির মধ্যে দিয়ে ছেলে হারানোর তীব্র যন্ত্রণার কথা প্রকাশ করে। অন্য দিকে পাশেই বসা হাদিসুরের বাবা আবদুর রাজ্জাক ছেলে হারানোর যন্ত্রণার বুকে:
আরও পড়ুন
আদর্শ শিক্ষার্থী সমিতি রামভদ্রপুরের ঈদ পুনর্মিলনী ও কৃতিমুখ সংবর্ধনা

আদর্শ শিক্ষার্থী সমিতি রামভদ্রপুরের ঈদ পুনর্মিলনী ও কৃতিমুখ সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন “আদর্শ শিক্ষার্থী সমিতি,রামভদ্রপুর” ঈদের পরে রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করেন ঈদ পুনর্মিলনী ও কৃতিমুখ সংবর্ধনা অনুুষ্ঠান -২০২২। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইউনুছ আলী মন্ডল, সভাপতি রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুদেব চন্দ্র দাস, প্রধান শিক্ষক রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়, মোঃ নাহিদুল ইসলাম, শিক্ষক ঢাকা রেসিডেন্টসিয়াল স্কুল এন্ড কলেজ, সমাজ সেবক সালমা বানু, রাহাত হোসেন, জাহিদুল ইসলাম, ফিরোজ হোসেন ফাইন, সাবেক ইভিপি শিক্ষার্থী সমিতি, পাঁচবিবি, মোঃ মাসুদ রানা, মোঃ আব্দুল, শামীম হোসেন, প্রভাষক তেঁজগাও কলেজ, রবিউল ইসলামসহ আরো অনেক:
আরও পড়ুন
শিক্ষার্থী সমিতি,পাঁচবিবির নতুন পুণাঙ্গ কমিটি গঠন

শিক্ষার্থী সমিতি,পাঁচবিবির নতুন পুণাঙ্গ কমিটি গঠন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী ৩৮ বছরের একটি অরানৈতিক সংগঠন শিক্ষার্থী সমিতি,পাঁচবিবির পুণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৩ সভাপতি- জনাব রেজাউল হাসান, কার্যনির্বাহী সহ-সভাপতি- তাসনিম আলম মুকিম, সাধারণ সম্পাদক- মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক- মোঃ মেজবাহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মীর সাজিদ হাসান , অর্থ বিষয়ক সম্পাদক- ফাহমিদা হাসান সূচনা, দপ্তর সম্পাদক- মোঃ আরিফুল ইসলাম, আইটি সম্পাদক- ঈসা হক , প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ আখের আওয়াল, ক্রীড়া সম্পাদক- মাহফুজা রাহাত, ছাত্র ও সমাজ কল্যাণ সম্পাদক- শামীম হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- সাবিরা আনজুম উর্বি,কার্যকরী সদস্য- মোঃ সাকিব আহম্মেদ, বিকি কুমার, শেখের দাস তপু, সফি মিয়া, অর্পিতা গোয়ালা। কমিটির গঠনের:
আরও পড়ুন
সিরাজগঞ্জে অভিমানে যুবকের আত্মহত্যা!

সিরাজগঞ্জে অভিমানে যুবকের আত্মহত্যা!

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ের বাজার করার টাকা না পেয়ে অভিমান করে গলায় দড়ি দিয়ে মোঃ রেজুয়ান হোসেন(২০)  নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৬ মে) ভোর রাতে দিকে এ ঘটনা ঘটে। রেজুয়ান হোসেন উপজেলার জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মোঃ অদুত সরকারের ছেলে। এবিষয়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায় যে , রেজুয়ান বিয়ের বাজার করার জন্য কিছু টাকা গচ্ছিত রেখেছিল সেই টাকা মেজ-ভাই নিয়ে তার ঋণ পরিশোধ করে। শুক্রবার বিয়ের দিন ছিল তাই কয়েকদিন ধরে বিয়ের কেনাকাটার জন্য জমানো টাকা চাচ্ছিল রেজুয়ান কিন্তু সে টাকা না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করে। কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত)আহসানুজ্জামান জানিয়েছেন, ঘটনার বিষয়ে কেই এখনও:
আরও পড়ুন
শাস্তি পেলেন র‍্যাবের সারওয়ার আলম

শাস্তি পেলেন র‍্যাবের সারওয়ার আলম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পেয়েছেন র‍্যাবের সেই ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। প্রশাসনের এই আলোচিত কর্মকর্তাকে তিরস্কারসূচক লঘুদণ্ড দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২১ এপ্রিল তাকে এই লঘুদণ্ড দেওয়া হয়।  এর আগে গত বছরের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপ-সচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতি বঞ্চিত হন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম। এরপর তিনি ওই বছরের ৮ মার্চ ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। তিনি লিখেন, ‘চাকরি জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়।’
আরও পড়ুন
বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

জুয়েল রহমান, বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সৈদ্যরটুলা ছান্দের কবরস্থানে জায়গা ইসু ও গ্রাম্য আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।এবং উভয় পক্ষের ২০জনকে আটক করে পুলিশ। সংঘর্ষে ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খানের বসত বাড়িতে হামলা চালিয়েছেন গ্রাম্য প্রতিপক্ষ ও সাবেক ভাইস চেয়ারম্যান জামাত নেতা ইকবাল বাহার খানের লোকজন। এই হামলা ও সংঘর্ষে ২০টি বসত বাড়ি,দোকানপাট ভাংচুর,লুটপাট ও অর্ধ শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া যায়।গুরুতর আহত টেটা বিদ্ধ ৫ জনকে সিলেট ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,(৫মে-বৃহস্পতিব­ার) সকাল ১০টায় স্থানীয় ২নং ইউনিয়নের সৈদ্যরটুলা ছান্দে। সংঘর্ষ থামাতে:
আরও পড়ুন
কমলনগরে আল ইহসান ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

কমলনগরে আল ইহসান ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

লক্ষ্মীপুরের কমলনগরের দক্ষিণ চর মার্টিনে আল ইহসান ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৫মে) বিকেলে হাজিপাড়া দারুল ইহসান কাওমী মাদ্রাসা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাঠাগারের উপদেষ্টা ওমর ফারুক সাগর, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) ও উপদেষ্টা আহমেদ উল্লাহ সবুজ, কমলনগর ইসলামী রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল ইস্রাফিল, জামেয়া ওসমানিয়া চাটখিলের মুহাদ্দিস ও উপদেষ্টা মুফতি হারুনর রশিদ, তরুণ সাংবাদিক জুনাইদ আল হাবিব, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন, চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ উল্লাহ, নোয়াখালীর চরমটুয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ইসমাইল রাফিক,:
আরও পড়ুন
সয়াবিন তেলের দাম লিটারে বৃদ্ধি ৪৪ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে বৃদ্ধি ৪৪ টাকা

ঢাকা: দেশের বাজারে ফের বেড়েছে সয়াবিন তেলের দাম। বর্তমানে নতুন দাম অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ৩৮ টাকা, খোলা ৪৪ টাকা ও পাম তেল ৪২ টাকা বেড়েছে। বৃহস্পতিবার (০৫ মে) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, খোলা সয়াবিন তেল লিটার ১৮০ টাকা , বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা, পাঁচ লিটারের সয়াবিন তেল ৯৮৫ টাকা ও পাম তেল ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত ০৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেল দাম বাড়িয়েছে। সে দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.