খেলাধুলা যুব সমাজকে বিপদগামী থেকে রক্ষা করে, আনোয়ার খান এমপি
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ খেলাধুলা যুব সমাজকে বিপদগামী থেকে রক্ষা করে এবং অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলায় মনোযোগী হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। রোববার (৮মে) বিকালে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ার খান এসব কথা বলেন। এ সময় এমপি আনোয়ার খান বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের:
