সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

শেয়ার
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন ।
রবিবার সকাল সাড়ে ছয়টায় দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে ।
নিহত স্কুল ছাত্রী মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, রবিবার সকালে তাড়াশ থেকে মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল , সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে শ্রেয়সী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এসময় পিছন থেকে হানিফ পরিবহনের একটি যাত্রিবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।#

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.