জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার আহ্বান
জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেন, অনেক ভালো ভালো নেতাকর্মী দলের বাইরে আছে, তাদেরকে যুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে দলে আনতে হবে। কাজী জাফর, আনোয়ার হোসেন মঞ্জু, শাহ্ মোয়াজ্জেমসহ অনেক সিনিয়র নেতা পার্টি ছেড়ে চলে গেছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। দলকে আওয়ামী লীগ ও বিএনপির সমকক্ষ বানাতে হবে। নতুবা রাজনীতিতে টিকে থাকতে পারব না। শনিবার দুপুরে গুলশানের ওয়েস্টিন হোটেলে পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা, এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান:
