রাজিবপুরে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শেয়ার

সাব্বির মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের বাসিনন্ধা ছাত্রলীগ কর্মী বাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজিবপুর উপজেলা ছাত্রলীগ।

শনিবার (০২ জুলাই) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বেলা ১২টার দিকে প্রধান সড়ক, রাজিবপুরে বাজার ও উপজেলা চত্তরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি হয়। উক্ত কর্মসূচিতে বাবলু হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাইজিদ ইসলাম বিজয় ও সুজন মাহমুদ নুর সহ-সম্পাদক তিতুমীর কলেজ ছাত্রলীগ সহ অনেকেই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.