পদ্মা সেতুতে আবারো গাড়ি উল্টে একজন নিহত

শেয়ার

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়কে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে মাইক্রোবাসের এক আরোহী নিহত হয়েছে।

টোল প্লাজার জাজিরা অংশের প্রায় দেড় শ মিটার দূরে এক্সপ্রেসওয়েতে আজ শনিবার বিকেল পৌনে ৩টায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত ব্যক্তির নাম আব্দুল হক মোল্লা (৬০)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের চাগাইয়া গ্রামের তিতা মিয়ার ছেলে।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.