মণিপুরে ভূমিধসে নিখোঁজ ৩৮, নিহত ২৪

শেয়ার

ভারতের মণিপুরে ভূমিধসে নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আছেন ৩৮ জন। নিহতদের মধ্যে ১৮ জন ভারতীয় জওয়ান।

‘শনিবার কর্মকর্তারা বলেছেন, মনিপুরের ননি জেলায় টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে এই ভূমিধস দেখা দেয়। এর ফলে ওই হতাহতের ঘটনা ঘটে।

এ পর্যন্ত টেরিটোরিয়াল আর্মির ১৩ সদস্য এবং বেসামরিক ৫ সদস্যকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা আরও বলেছেন, টুপুল রেলওয়ের নির্মাণ প্রতিষ্ঠানের কাছে অবস্থিত টেরিটোরিয়াল আর্মি ক্যাম্প।

বুধবার রাতে সেখানে এই ভূমিধস হয়। এরপর ঘটনা জানাজানি হওয়ার পর উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ভারতীয় আর্মি, আসাম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি, কেন্দ্রীয় ও রাজ্যের দুর্যোগ বিষয়ক বাহিনী।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.