জাতীয়

মজু চৌধুরী ঘাট ইজারার দ্বন্দ্বে সংঘর্ষের আশংকা

মজু চৌধুরী ঘাট ইজারার দ্বন্দ্বে সংঘর্ষের আশংকা

লক্ষ্মীপুর মজু চৌধুরির হাট ফেরী ঘাট ইজারা নিয়ে দু- ইজারাদারের মুখোমুখি অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে নৌ-বন্দর এলাকায় । যেকোনো সময় দুই ইজারাদারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তবে আসন্ন ঈদুল আযহা কে কেন্দ্র করে যাত্রী সাধারণের ভোগান্তি ও সকল অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্টরা জানায়, দুই দপ্তর থেকে ইজারা নিয়ে দু পক্ষ ইজারাঘাট এলাকায় পাল্টাপাল্টি অবস্থান করতে দেখা যায়। এদিকে দুই ইজারাদারের লোকজন প্রতিনিয়ত নৌ ঘাট এলাকায় মহড়া দিচ্ছে। যে কোনো সময় দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা করছেন এলাকাবাসী ও স্থানীয় চররমনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল। এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উদযাপিত

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উদযাপিত

লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে রথযাত্রা উপলক্ষে শহরের ইসকন মন্দিরে বিশ্ব শান্তি কামনায় যজ্ঞসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। বিকালে মন্দির থেকে এক বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী, ঢাকা রাধা রমন মন্দিরের অধ্যক্ষ শুভ নিতাই দাস ব্রক্ষ্মচারী, ব্রক্ষ্মচারী ইসকন মন্দিরের প্রধান:
আরও পড়ুন
রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনও’র সাঁড়াশি অভিযান

রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনও’র সাঁড়াশি অভিযান

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা ও ডাকাতিয়া নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় ১১ ড্রেজার মেশিন জব্দ করেছে। রায়পুরে এতা কঠোর অভিযান এর আগে আর হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইউএনও অঞ্জন দাশের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেঘনা ও ডাকাতিয়া নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, মেঘনা ও ডাকাতিয়া নদীর দক্ষিণ চরবংশী ইউনিয়নের কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৯টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। রাত ১০টার সময় স্টিল ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে ২টি ড্রেজার জব্দ করা হয়। রায়পুর:
আরও পড়ুন
‘নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর টাকা উঠবে’

‘নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর টাকা উঠবে’

টার্গেটকৃত সময়ের অনেক আগেই পদ্মা সেতুর খরচের টাকা উঠে আসবে বলে জানালেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আগামী ২৫ বছরের মধ্যে খরচের টাকা উঠে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক আগেই আমরা এই সেতুর টাকা তুলে ফেলতে পারবো। কারণ, এই সেতুর যোগাযোগটা আরও বিস্তৃত হবে। কাজেই ১৮ থেকে ২০ বছরের মধ্যে আমাদের টাকা উঠে আসবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফিজিবিলিটি স্ট্যাডি অনুযায়ী, টোল আদায়ের মাধ্যমে ২৫ থেকে ২৬ বছরে খরচ উঠে আসার পূর্বাবাস ছিল।নিজস্ব অর্থায়নের এই খরচের টাকা সেতু কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে।১ শতাংশ সুদসহ:
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি

স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির অধীনে একটি প্রকল্পে ১০টি পদে ৭৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পের নাম: কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১৮-৬০ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: dghserpp.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ৫০০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২২ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুন
বাচ্চা হয়নি, তবুও দিনে ৬ লিটার দুধ দিচ্ছে গরুটি

বাচ্চা হয়নি, তবুও দিনে ৬ লিটার দুধ দিচ্ছে গরুটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে বাচ্চা প্রসব ছাড়াই একটি গরু দুধ দেয়। তবে বিষয়টি সাধারণ মানুষের কাছে আশ্চর্যজনক হলেও বিজ্ঞান বলছে, স্বাভাবিক। হরমোনের পরিবর্তনে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে তা লাখে একটা গরুর বেলায় হয়। এদিকে গরুটি দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে আগতরা দুধও নিচ্ছেন। প্রতিদিন এটি ছয় লিটার দুধ দিচ্ছে। মালিক সিরাজুল হক মৃধা বলেন, ‘অস্ট্রেলিয়ান উচ্চ জাতের কালো রঙয়ের প্রায় সাত ফুট লম্বা ও পাঁচ ফুট উচ্চতার এ গরুর বয়স তিন বছর ছয় মাস। এখন পর্যন্ত বাচ্চা প্রসব করেনি। তিনি আরো বলেন, ‘বাচ্চা ছাড়া গরু দুধ দিচ্ছে তা দেখতে প্রতিদিন গ্রামের:
আরও পড়ুন
হ‌লি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত শহীদদের স্মরণে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের প্রদীপ প্রজ্জ্বলন

হ‌লি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত শহীদদের স্মরণে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের প্রদীপ প্রজ্জ্বলন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: ঢাকা গুলশান হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জলন ক‌রে‌ছে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধায় শহরের বাজার ষ্টেশন মুক্তির সোপানে এই প্রদীপ প্রজ্জ্বলন অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রথম আলো জেলা প্রতিনিধি আরিফুল গণী লিমন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য কাজী সোহেল রানা, নাট্য নিকেতনে সাধারণ সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মোঃ হোসেন আলী (ছোট্ট) ও সেবা মুক্ত স্কাউট:
আরও পড়ুন
পাথরঘাটায় নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২ ট্রলার মালিককে জরিমানা

পাথরঘাটায় নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২ ট্রলার মালিককে জরিমানা

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি : গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিশেধাজ্ঞা অমান্য করার অপরাধে ২ ট্রলারকে জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতারন কেন্দ্র বিএফডিসি ঘাটে তারা মাছ বিক্রি করতে গেলে সেখান থেকে ট্রলার ও মাছ জব্দ করা হয়। এ সময় দুই ট্রলার ও মাছের উপর ১ লাখ ৩৬ হাজার ৫শ টাকা করে দুই ট্রলারকে ২লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ট্রলার গুলো হলে, পাথরঘাটা উপজেলার লঞ্চঘাট এলাকার শাহিন ফিটারের মালিকানাধীন এফবি রায়হান আলী ও বরগুনা সদর উপজেলার নলী এলাকার গোলাম মোস্তফার মালিকানাধীন এফবি আরিফ। জানা গেছে, এফবি রায়হান:
আরও পড়ুন
চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ১০ জুলাই

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ১০ জুলাই

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ  দেখা গেছে। আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায় এর আগে এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের  দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান। উল্লেখ্য, সাধারণ জিলহজ মাসের চাঁদ প্রথমে সৌদি আরব  এবং তার একদিন পর বাংলাদেশ পাকিস্তান ও অন্যান্য দেশে দেখা যায়।
আরও পড়ুন
১৮টি অনলাইন পত্রিকার নিবন্ধন

১৮টি অনলাইন পত্রিকার নিবন্ধন

শীর্ষ সংবাদসহ ১৮টি অনলাইন পত্রিকার নিবন্ধন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়। ৩০ জুন বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। জিও ২৩০নং বিজ্ঞপ্তিতে ৩টি অনলাইন নিউজ পোর্টাল ও জিও ২২৯ বিজ্ঞপ্তিতে ১৫টি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন দেয়া হয়। তালিকা নিচে দেওয়া হলো।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.