ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:
ঢাকা গুলশান হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জলন করেছে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধায় শহরের বাজার ষ্টেশন মুক্তির সোপানে এই প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রথম আলো জেলা প্রতিনিধি আরিফুল গণী লিমন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য কাজী সোহেল রানা, নাট্য নিকেতনে সাধারণ সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মোঃ হোসেন আলী (ছোট্ট) ও সেবা মুক্ত স্কাউট ও রোভার দলের সদস্য মোঃ আল আমীন হোসেন, দৈনিক আগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয় প্রমূখ।
