জাতীয়

রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা

রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৩৯কোটি ২৬লক্ষ ৮৮হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। ৩০জুন বৃহস্পতিবার সকালে রামগঞ্জ পৌরসভা হল রুলে পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী ওই বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে মোট ব্যায় ধরা হয়েছে ৩৫কোটি ৩৩লক্ষ ৭৪হাজার ৩শত ৬১টাকা। সমাপনী স্থিতি ৩৯কোটি ৩১লক্ষ ৩৬হাজার ৩৯টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট ঘোষনার সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ আলম,প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলাল,হিসাব রক্ষক মোঃ ইব্রাহীম হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, পৌর কাউন্সিলর মেহেদী হাসান শুভ,সামছুল ইসলাম সুমন, দেলোয়ার হোসেন, মোঃ মনির হোসেন রানা প্রমূখ। বাজেট:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মেয়র রুবেল ভাটের আলোচনা সভা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মেয়র রুবেল ভাটের আলোচনা সভা

প্রদীপ কুমার রায়: দেশবাসীকে স্বপ্নের পদ্মা সেতু উপহার দেয়ায় প্রধানন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ২৭ জুন সোমবার দুপুরে পৌর কার্যালয় এ কর্মসূচি পালিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষের কাছে আজ প্রাপ্তির আনন্দ, আমরাও পারি সেটা মাথা উঁচু করে প্রমাণ করার আনন্দ, আমরা বীরের জাতি সেটাই আরেকবার জানানোর আনন্দ। আর এই আনন্দ, উৎসবের যিনি কারিগর এবং আধুনিক বাংলাদেশের রূপকার, তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না থাকলে পদ্মা সেতু হতো না। বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পরও যিনি নিজস্ব অর্থায়নে:
আরও পড়ুন
নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় নি’হত ৪ আহত ৫

নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় নি’হত ৪ আহত ৫

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় সবজি বাজারে মালবাহী কাভার্ডভ্যানের চাপায় ৪জন নিহতের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৫ জন। বৃহস্পতিবার (৩০শে জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় মহাসড়কের পাশের সবজি বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেনঃ- রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে ফারুক মিয়া (৫৫), মির্জাপুর ইউনিয়নের নিলকুঠি এলাকার সায়েদ মিয়ার ছেলে মোস্তাকিম মিয়া (৪৫), মাহমুদাবাদ মিঠাবানহাতি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) ও মাহমুদাবাদ সরকার বাড়ির জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি:
আরও পড়ুন
গ্রামীণফোনের নতুন সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিটিআরসি

গ্রামীণফোনের নতুন সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিটিআরসি

মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বি.টি.আর.সি)। বুধবার (২৯ জুন) এমন সিদ্ধান্তের কথা জানিয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বিটিআরসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেটরটি নতুন সিম বিক্রি করতে পারবে না বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, নির্দেশনা দেওয়অর পরও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না, এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন পর্যন্ত গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে। বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে:
আরও পড়ুন
ঢাবিতে পড়ার সুযোগ পেয়েছে লক্ষ্মীপুরের স্কুল শিক্ষক বাবার পাঁচ সন্তান

ঢাবিতে পড়ার সুযোগ পেয়েছে লক্ষ্মীপুরের স্কুল শিক্ষক বাবার পাঁচ সন্তান

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে লক্ষ্মীপুরের স্কুল শিক্ষক বাবার পাঁচ সন্তান। একই পরিবারে অনেক মেধাবী সন্তান থাকতে পারে। তবে পরিবারের সব মেধাবী সন্তান এক সঙ্গে দেশের নামকরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে এমন নজির তেমন একটা শোনা যায় না। কিন্ত স্কুল শিক্ষক ছায়েদ উল্লাহর পাঁচ ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়ে এমন ব্যতিক্রম একটি নজির স্থাপন করেছে। এমন মন্তব্য লক্ষ্মীপুরের প্রত্যন্ত চর লরেঞ্চ গ্রামের এলাকাবাসীদের। আর মেধাবি ছেলে মেয়েদের পড়াশোনার পিছনে নিজের সব সম্পত্তি ব্যয় করেও খুশি ওই গ্রামের শিক্ষক ছায়েদ ও তার স্ত্রী শামীমা । সর্বশেষ ওই শিক্ষক বাবার একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস ২০২১-২২ শিক্ষাবর্ষে:
আরও পড়ুন
নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য কমতে শুরু করেছে : প্রধানমন্ত্রী

নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য কমতে শুরু করেছে : প্রধানমন্ত্রী

ভোজ্যতেলসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা। সরকারের গৃহীত পদক্ষেপের ফলে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল হতে শুরু করেছে বলেও জানান তিনি। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। এ দিন প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাস অতিমারির কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যসামগ্রীর উৎপাদন ও সরবরাহ হ্রাস পায়। উপরোন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। যুদ্ধের কারণে উৎপাদন ও:
আরও পড়ুন
রামগঞ্জে এলজি নাছির গ্রেফতার

রামগঞ্জে এলজি নাছির গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী এলজি নাছিরকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। আজ দুপুরে গোপন সংবাদ ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই সোহরাব সঙ্গীয় ফোর্সের সহতায় তাকে নিজ বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেফতার করে। নাছির ভোলাকোট ইউনিয়নের আথকরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, অস্ত্র,মাদক,চাঁদাবাজ­িসহ রামগঞ্জ থানায় ৪টি মামলাসহ ও লক্ষ্মীপুর আদালতে একাধিক মামলা রয়েছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানান যায়, এলজি নাছির ভোলাকোট ইউনিয়নসহ রামগঞ্জের পূর্বাঞ্চলে একটি বাহিনী গঠন করে মাদক ব্যবসা,সন্ত্রাসী,চাঁ­দাবাজিসহ সকল অপক্রম করে আসছে। তার ভয়ে এলাকার লোকজন সব সময় থাকতো আতংকিত। তাকে গ্রেফতারে এলাকাবাসী স্বস্থি প্রকাশ করে করে। রামগঞ্জ থানা অফিসার:
আরও পড়ুন
সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা

সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা

সোশ্যাল মিডিয়ায়  স্টোরিতে সবার কাছে ক্ষমা চাইলেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া প্রভা। নিজের কৃতকর্মের  জন্য ক্ষমার পাশাপাশি দোয়াও  প্রত্যাশা করেছেন তিনি। প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত।  যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি,  কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ প্রভা আরও লিখেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’
আরও পড়ুন
পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল:    নৌ প্রতিমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল: নৌ প্রতিমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে অনেক  ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ । বুধবার (২৯ জুন) সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি  বাংলাদেশ আয়োজিত ‘পদ্মা সেতু: সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ  বিশ্বে আরও  বেশি পরিচিত হতে পারছে। বর্তমানে বাংলাদেশে পদ্মাসেতু থেকেও বড় প্রজেক্ট চলমান আছে। রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র। যেটিতে পদ্মা সেতু থেকে চার গুন বেশি বিনিয়োগ করা হয়েছে। মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রেও পদ্মা থেকে বেশি বিনিয়োগ হচ্ছে।  পায়রা সমুদ্র বন্দর হয়েছে। এসব নিয়ে তেমন আলোচনা নেই। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র  হয়েছিল। ড. মোহাম্মদ ইউনুস ছিলেন ষড়যন্ত্রের মূল হোতা।:
আরও পড়ুন
‘জনগণ স্বাস্থ্যবিধি না  মানলে সরকার আইন প্রয়োগ করবে

‘জনগণ স্বাস্থ্যবিধি না মানলে সরকার আইন প্রয়োগ করবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম যথাসম্ভব বর্জন করতে জনগণকে সচেতন করতে সরকার কাজ করছে।  জনগণ স্বাস্থ্যবিধি না মানলে, মাস্ক না পরলে সরকার করোনা নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করবে। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ফলে এখন বেশি করে করোনা পরীক্ষা দরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত যারা প্রথম ডোজ পেয়েছেন তাদের সবাইকে দ্বিতীয়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.