জাতীয়

৫-১২ বছর বয়সীদের করোনার ভ্যাকসিন জুলাইয়ের শেষে: স্বাস্থ্যমন্ত্রী

৫-১২ বছর বয়সীদের করোনার ভ্যাকসিন জুলাইয়ের শেষে: স্বাস্থ্যমন্ত্রী

৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের আগামী জুলাই মাসের শেষ দিকে করোনার ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দফতর/সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে বুধবার এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন কার্যক্রম জুলাই মাসের শেষে শুরু হবে। মন্ত্রী বলেন, করোনা এখন ঊর্ধ্বমুখী। আমরা কিছুটা চিন্তিত, তবে শঙ্কিত নই। আমরা প্রস্তুত আছি। হাসপাতালগুলো রোগীদের চিকিৎসায় প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন
বেড়েছে করোনা, শিশু-বয়স্কদের মসজিদে যাওয়া নিষেধ

বেড়েছে করোনা, শিশু-বয়স্কদের মসজিদে যাওয়া নিষেধ

করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে মসজিদে শিশু, বয়বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিতদের জামাতে উপস্থিত না হওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক আদেশে জরুরি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৮ জুন) সাত দফা নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে আক্রান্তের হার দ্রুত গতিতে বাড়ছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের ২৬ জুনের ডিও পত্রে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদগুলোতে জামাতে নামাজের জন্য আবশ্যিকভাবে নিম্নবর্ণিত শর্তগুলো পালনের জন্য অনুরোধ করা হলো। নির্দেশের মধ্যে আরো বলা হয়েছে, মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার:
আরও পড়ুন
পদ্মা সেতু নিয়ে সংসদে গান গাইলেন মমতাজ

পদ্মা সেতু নিয়ে সংসদে গান গাইলেন মমতাজ

পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গান গাইলেন সংসদ সদস্য মমতাজ বেগম। মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গান করলেন এম পি মমতাজ। বাজেট আলোচনায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ প্রথমে গান, ‘আমার নেত্রী শেখ হাসিনা যার তুলনা নাই/এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই।’ মমতাজ তার বক্তব্যে বিএনপি সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন।  আলোচনার এক পর্যায়ে মমতাজ বলেন, ‘এখন নারীরা শাড়ি-গয়না চায় না।’ এরপর তিনি গেয়ে ওঠেন, ‘চাই না গয়না চাই না শাড়ি/নৌকাতে ভোট না দিলে যাব চলে বাপের বাড়ি।’
আরও পড়ুন
মাস্ক বাধ্যতামূলক, না পরলেই শাস্তি

মাস্ক বাধ্যতামূলক, না পরলেই শাস্তি

ক্রেতা-বিক্রেতা, দোকান, শপিংমল, বাজার,  হোটেল রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে নির্দেশনা দিয়েছেন সরকার। আদেশ অমান্য করলে তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়া মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (২৮ জুন) এক আদেশে ছয় দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো-  ১. স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে। ২. ধর্মীয় প্রার্থনারত স্থানসমূহে (মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ৩. সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে। ৪. জ্বর, সর্দি, কাশি বা কোভিড-১৯ এর উপসর্গ দেখা:
আরও পড়ুন
গ্রীন ভয়েস বশেমুরবিপ্রবি শাখার নতুন কমিটি গঠন

গ্রীন ভয়েস বশেমুরবিপ্রবি শাখার নতুন কমিটি গঠন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুর রাজ্জাক এবং একই বিভাগের শিক্ষার্থী মোঃ লিসন রানা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ উমর ফারুক, মোঃ রিপন ইসলাম, মোঃ আজিবুর রহমান, মোঃ সাইফ শুভ। যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল্লাহ রহমান, নুরুল ইসলাম নূর, নাঈম ইসলাম নূর, সাংগঠনিক সম্পাদক সালমা নুরী, মসলিম উদ্দিন, ইফফাত শমী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ, মোঃ জিহান আহমেদ, ওয়েছকুরুনী:
আরও পড়ুন
নরসিংদীতে চাচি-ফুফা কর্তৃক যুবকের দুই হাতের কব্জি কর্তন

নরসিংদীতে চাচি-ফুফা কর্তৃক যুবকের দুই হাতের কব্জি কর্তন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর পলাশে চাকরি দেয়ার কথা বলে ডেকে নিয়ে হাদিউল (২৫) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছেন তার আপন চাচি ও ফুফা। মঙ্গলবার (২৮শে জুন) ভোরে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত হাদিউল (২৫) শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। হাদিউলের পরিবার ও জেলা হাসপাতাল সূত্রে জানাযায়, কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে হাদিউলের সঙ্গে তার চাচি বৃষ্টির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাদিউল তার চাচিকে মারদর করেন। এতে তার চাচি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। এদিকে হাদিউল কিছুদিন থেকে চাকরির খোঁজ করছিলেন। কথা কাটাকাটির আগে হাদিউল তার:
আরও পড়ুন
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের  নির্দেশ হাইকোর্টের

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

পদ্মা সেতু নিয়ে  ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে সরকারকে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটি গঠন করতে হবে। এরপর দুই মাসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে ওই কমিটিকে। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এর আগে, গত রবিবার পদ্মা  সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।
আরও পড়ুন
হাতে লিখা পৃথিবীর সবচেয়ে বড় কোরআন শরীফ

হাতে লিখা পৃথিবীর সবচেয়ে বড় কোরআন শরীফ

মিশরের মোহাম্মদ সাদ নামের এক ব্যক্তি হাত দিয়ে প্রায় ৭০০ মিটার (দুই হাজার দুইশত ৯৬ ফিট) দীর্ঘ একটি কোরআন শরীফ লিখেন। তিন বছর ধরে অনেক পরিশ্রমের তিনি কাজটি শেষ করেছেন। বলা হয়েছে এটি পৃথিবীর এখন পর্যন্ত হাতে লেখা সবচেয়ে বড় কোরআন শরীফ। মোহাম্মদ সাদ শৈশবে স্কুল থেকে ঝরে পড়েছিলেন। সাদ নিজেই কোরআন শরীফটির সব জটিল নকশা তৈরী করেন। এই কোরআন শরীফ এতই বড় যে, যখন এটি খোলা অবস্থায় রাখা হয়, তখন তার আয়তন ৩৮১ মিটার উচ্চতা সম্পন্ন যুক্তরাষ্ট্রের অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ের দ্বিগুন হবে। এখন পর্যন্ত মোহাম্মদ নিজেই এর পিছনে যাবতীয় খরচ বহন করেছেন। তিনি কায়রোর উত্তরে অবস্থিত বিলকিনা শহরের বাসিন্দা।:
আরও পড়ুন
পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

গত শনিবার (২৫ জুন) উদ্বোধনের পরদিন সকাল ৬টায় খুলে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে উঠতে রীতিমতো পাল্লা দেওয়া শুরু হয় বাইকারদের। ১০০ টাকা টোল দিয়ে সেতুতে উঠে বাইকারদের অনেকেই নিয়ম না মেনে হুল্লোড়ে মাতেন। বেপোরোয়া গতিতে বাইক চালাতে শুরু করেন অনেক। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা যে অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্যাপারটা তা নয়। এটা এখন বন্ধ আছে, এটা একটা নিশ্চয়ই....মোটরবাইকের সম্পর্কে যেটা বলা হয়েছে সেখানে এখন স্পিডগান, সিসিটিভি বসানো হবে। সেগুলো স্থাপনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ সিসি ক্যামেরায় নির্দিষ্ট স্থানের ভিডিও ধারণের পাশাপাশি রাডার স্পিডগান:
আরও পড়ুন
পদ্মা সেতুতে দ্বিতীয় দিন  টোল আদায় ১ কোটি ৯৭ লাখ টাকার বেশি

পদ্মা সেতুতে দ্বিতীয় দিন টোল আদায় ১ কোটি ৯৭ লাখ টাকার বেশি

পদ্মা সেতু  উদ্বোধনের পর দ্বিতীয় দিন সোমবার ১ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী,  আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৭৪টি যানবাহন পার হয়। এসব গাড়ি থেকে ওই টোল আদায় হয়েছে। এই সময়ে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে উঠেছে ৭ হাজার ৫৮৬টি যানবাহন। টোল আদায় হয়েছে ৯৮ লাখ ১৮ হাজার ৫০ টাকা।  আর জাজিরা প্রান্ত থেকে যানবাহন উঠেছে ৭ হাজার ৬৮৮টি। টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫০ টাকা। তবে দ্বিতীয় দিন সেতুতে  মোটরসাইকেল ওঠা বন্ধ হওয়ায় যানবাহনের সংখ্যা এক-চতুর্থাংশ কমে গেছে। ফলে টোলের পরিমাণ কমেছে পৌনে এক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.