জাতীয়

এসএসসি পরীক্ষা আগস্টে

এসএসসি পরীক্ষা আগস্টে

সারাদেশের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি গণমাধ্যমকে জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে নেয়া হবে। রবিবার আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বলেন, আগস্টের প্রথম সপ্তাহেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আমাদের। তবে বন্যা পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। পরীক্ষার সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়।
আরও পড়ুন
প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : শেখ হাসিনা

প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে। আমি নিজে যাদের দেখেছি গায়ে কাপড় নেই। মনে হয় যেন একেকটা কঙ্কাল হাঁটছে।  তাদের ভাগ্যের পরিবর্তন করাটাই ছিল সরকারের লক্ষ্য। নির্বাচনি ইশতেহারের কথা স্মরণ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা এভাবে ভাবিনি যেন ধনীরা আরও ধনী হোক। আমাদের লক্ষ্যটা হলো আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা বাস্তবায়ন করা। আমরা রাজনীতি করি, আমাদের দল আছে। আজ রোববার (৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ২০২২’ ও ‘শুদ্ধাচার পুরস্কার ২০২২’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। শেখ হাসিনা আরো বলেন, আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি। বুস্টার:
আরও পড়ুন
বেড়েছে এলপি গ্যাসের দাম

বেড়েছে এলপি গ্যাসের দাম

গ্রাহক পর্যায়ে ফের এলপি  গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আজ রোববার (৩ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ তথ্য জানায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজির দাম ১২ টাকা বেড়ে ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে। এর আগে জুন মাসে প্রতি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪২ টাকা।
আরও পড়ুন
রামগঞ্জে বাসে যুবতীকে ধ-র্ষ-ন চেষ্টা, গ্রেপ্তার ১

রামগঞ্জে বাসে যুবতীকে ধ-র্ষ-ন চেষ্টা, গ্রেপ্তার ১

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জ বাসটার্মিনালের নিলাচল পরিবহন বাসের ভিতরে নোয়াখালী সোনাপুর থেকে পথভুলে আসা খাদিজা আক্তার ইমু নামের যুবতী (২৩)কে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা কারী এমরান হোসেন নামের সেই বখাটেকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। গত ৩জুন শনিবার রাত ৮টায় রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় ওই ঘটনা ঘটে। রামগঞ্জ থানা পুলিশ ঐ যুবতীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে ওই যুবতীর দায়ের করা মামলায় রামগঞ্জ থানা পুলিশের এসআই দিবাকর রায় ৩জুলাই (রবিবার) ভোররাতে চট্টগ্রাম সিএমপি ডাবল মুরিং থানার মা ও শিশু হাসপাতালের সামনে নির্মানাধীন ভবন থেকে এমরান কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত এমরান হোসেন রামগঞ্জ পৌরসভার কাজিরখিল গ্রামের:
আরও পড়ুন
পারিবারিক আদালত; আইনের খসড়া অনুমোদন

পারিবারিক আদালত; আইনের খসড়া অনুমোদন

জেলা পর্যায়ের সকল বিচারক পারিবারিক কলহের মামলা বিচারের সুযোগ রেখে পারিবারিক আদালত আইন-২০২২ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রবিবার (৩ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এ আইনের ফলে বিবাহ বিচ্ছেদসহ পারিবারিক কলহ এবং সন্তানদের নিয়ে ঝামেলা হলে জেলা পর্যায়ের সব বিচারকই এর বিচার করতে পারবেন। এর আগে শুধু জেলা জজ এ ধরনের মামলায় বিচার করতেন।
আরও পড়ুন
‌‌‍”ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই”

‌‌‍”ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই”

ঈদুল আজহার আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে রবিবার এসব কথা জানান তিনি। মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন ও মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রি পরিষদ কক্ষ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় যুক্ত হন। ঈদের আগে পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালু হচ্ছে কিনা- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট। পদ্মা সেতুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ ক্যামেরা বসছে। ওনারা কাজ করছেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। গত ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল:
আরও পড়ুন
গোপালপুর ও মৈনট ঘাটে দ্রুত ফেরি চালুর দাবি এলাকাবাসীর

গোপালপুর ও মৈনট ঘাটে দ্রুত ফেরি চালুর দাবি এলাকাবাসীর

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি) স্বপ্নের পদ্মা সেতু এবছরের ২৫ জুন বাস্তবে রূপ নিয়েছে সেখানে থাকা ফেরি গুলো ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর ও ঢাকার দোহারের মৈনট ঘাটের ফেরি চলাচলের বিকল্প রুট হিসেবে বিবেচনা করার দাবি তুলেছে দুই পারের এলাকাবাসী। বিগত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরোজমিনে রুট পরিদর্শনের কথাও বলেছেন তারা, এলাকাবাসী বলেন বর্ষার সময় নদী পারাপারের ঢেউ ভয়াবহ রূপ নেয়, বর্তমানে ফেরি ছাড়া টলার, স্পিড বোর্ড সহ অনেক নৌযান চলাচল করেন। এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীদের বেশিরভাগই গোপালপুর হতে মৈনট ঘাট দিয়ে ট্রলার ও স্পিড বোর্ডে ঢেউয়ের তালে তালে জীবনকে বাজি রেখে ভিজে পদ্মা নদী পার হয়।
আরও পড়ুন
বরগুনায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বরগুনায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি: কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মনির হোসেন কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিপির দেশসেরা স্বেচ্ছাসেবক ও বিশিষ্ট উন্নয়নকর্মী জাকির হোসেন মিরাজ এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায়। এনটিভির বরগুনা স্টাফ করেসপন্ডেন্ট ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজসহ অনুষ্ঠানে:
আরও পড়ুন
কোরবানির গরুর নাম ’পদ্মাসেতু‘

কোরবানির গরুর নাম ’পদ্মাসেতু‘

কোরবানির ঈদকে সামনে রেখে নওগাঁর বদলগাছীর পশুর হাটে এবারের সেরা আকর্ষণ ‘পদ্মা’ ও ‘সেতু’। নাম শুনেই বোঝা যাচ্ছে, কেমন হবে গরু দুটি। ইতোমধ্যেই সাড়া ফেলেছে উত্তরবঙ্গের বিশাল আকৃতির গরু পদ্মা ও সেতু। গরু দুটি ফিজিয়ান ও সিন্ধি জাতের ষাঁড়। হালকা সাদা-কালো রঙের মিশেলে পদ্মা এবং লাল ও হালকা কালো রঙের মিশ্রণে ‘সেতু’ যেন আস্ত দুটি হাতি। ষাঁড় দুটির ওজন প্রায় ৬৩ মণ। .কালচে রঙের পদ্মার ওজন ৩৩  মণ ও লালচে রঙের সেতুর ওজন ৩০ মণ। মালিক লিটন ষাঁড় দুটির দাম হেঁকেছেন ২৫ লাখ। পরিবারের ছোট্ট শিশুরা গরু দুটিকে  ভুতু ও ঝিঁঝিঁ বলেই ডাকে। সম্প্রতি পদ্মা সেতু উদ্বোধনের পর এলাকাবাসী শখ:
আরও পড়ুন
নরসিংদীতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

নরসিংদীতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি "আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু"। "পদ্মা সেতু নির্মাণ- শেখ হাসিনার অবদান"। পদ্মা সেতু উদ্বোধন- দেশবাসীর স্বপ্নপূরণ” এই স্লোগান নিয়ে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২রা জুলাই) বিকেলে মনোহরদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নেতা-কর্মীদের অংশ গ্রহণে ব্যানার ও ব্যন্ডপার্টি নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মনোহরদী উপজেলা পরিষদ চত্ত্বর হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী পৌরসভার সামনে অবস্থিত বঙ্গবন্ধুর তর্জনী চত্বরে এসে শেষ হয়। এর আগে মনোহরদী বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মুঃ ফজলুল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.