জাতীয়

রামগঞ্জে সড়ক উদ্ভোধন করলেন এমপি আনোয়ার খান

রামগঞ্জে সড়ক উদ্ভোধন করলেন এমপি আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জনগুরুত্বপূর্ন দুইটি সড়কের উদ্ভোধন করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের  এমপি ড.আনোয়ার খান। মঙ্গলবার (৫জুলাই) সকাল ১০টায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যায়ে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের  খলিফার দরজা থেকে বরিয়াইশ বাজার পর্যন্ত দুই কিলোমিটার ও বরিয়াইশ ব্রীজ থেকে নোয়াগাঁও পর্যন্ত দেড় কিলোমিটার এ সড়ক দুইটি ফিতা কেটে উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা,  রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান,  ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, সোহেল পাটোয়ারী,  মিজানুর রহমান, জাবেদ হোসেন,  উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ন:
আরও পড়ুন
সৌদি আরবে পৌঁছালেন ৫৮১১৮ হজযাত্রী

সৌদি আরবে পৌঁছালেন ৫৮১১৮ হজযাত্রী

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ১১৮ জন সৌদি আরব পৌঁছালেন। আজ মঙ্গলবার (৫ জুলাই) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, সোমবার (৪ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত ৫৮ হাজার ১১৮ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ২৯ জন। এ ছাড়া বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৬০টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনসের ৬১টি ও ফ্লাইনাসের ১২টি। উল্লেখ্য, আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার জন হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত:
আরও পড়ুন
বানিয়াচংয়ে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

বানিয়াচংয়ে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত। প্রভাষক উৎপল সরকারকে ছাত্র কর্তৃক পিটিয়ে হত্যা ও অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্জিত এবং বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনটি অনুষ্টিত হয়। ৪ জুলাই সোমবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্টিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী। শিক্ষক সঞ্জু দাসের সঞ্চালনায় প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসা,মা­ধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকগণ বক্তব্য রাখেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন,শিক্ষক কামরুজ্জামান চৌধুরী,সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষন রায়,অধ্যক্ষ স্বপন কুমার দাশ,মাদ্রাসা সুপার মোবাশি^র আহমদ,আহসান হাবিব মানিক,রানা লাল:
আরও পড়ুন
ঈদযাত্রায় ১২ নির্দেশনা দিয়েছে ট্রাফিক পুলিশ

ঈদযাত্রায় ১২ নির্দেশনা দিয়েছে ট্রাফিক পুলিশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা আনন্দময় ও নির্বিঘ্ন করতে ১২টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আজ সোমবার (৪ জুলাই) এসব নির্দেশনা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। নির্দেশনাসমুহ:  ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠাবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসন গ্রহণ করতে পারেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে।  ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না। ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ:
আরও পড়ুন
ভারতীয় নাগরিক সৌদি গেলেন বাংলাদেশি পাসপোর্টে

ভারতীয় নাগরিক সৌদি গেলেন বাংলাদেশি পাসপোর্টে

বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করে ভারতীয় এক নাগরিককে সৌদি আরবে পাঠানোর অভিযোগ উঠেছে রাজশাহী পাসপোর্ট অফিসের ৭ কর্মকর্তা-কর্মচারী বিরুদ্ধে। ভয়াবহ এই জালিয়াতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তাদের। অনুসন্ধান ও তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়ায় ভারতীয় নাগরিকসহ ওই কর্মকর্তাদের আসামি করে আদালতে চার্জশিট দাখিল করতে যাচ্ছে দুদক! দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। সূত্রে জানা গেছে, ভয়াবহ এই জালিয়াতির ঘটনায় বহু আগেই দুদুকে একটি অভিযোগ জমা পড়ে। এরপরই কমিশন অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি কমিটি গঠন করে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগটি প্রমাণিত হওয়ায় ২০২০ সালে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ে প্রতারণা করায় জরিমানা

লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ে প্রতারণা করায় জরিমানা

লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ে প্রতারণা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে শহরের মাছ বাজার গলিতে মাসুদ বীজ ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন। অনুনোমদিতভাবে নিজ দোকানের নামে প্যাকেটজাত মোড়কে বীজ বিক্রির দায়ে মাসুদ বীজ ভান্ডারের মালিক মাসুদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুর রহমান, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন।
আরও পড়ুন
মিস ইন্ডিয়া ২০২২: খেতাবে সিনি শেঠি

মিস ইন্ডিয়া ২০২২: খেতাবে সিনি শেঠি

চলতি বছরের ‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতে নিয়েছেন কর্নাটকের সিনি শেঠি। ফাইনালে ৩১ জনকে পেছনে ফেলে এই স্থান অর্জন করেছেন। ভারতের রাজস্থানের রুবাল শেখাওয়াত প্রথম রানার আপ হয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের শিন্তা চৌহান দ্বিতীয় রানার আপ হয়েছে। এবারের মিস ইন্ডিয়ার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে সব প্রতিযোগী তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের মেধা ও বুদ্ধিদীপ্ত  আচরণ দিয়ে বিচারকদের মন জয় করেন।। যে কারণে সিনি শেঠি মিস ইন্ডিয়ার খেতাব পেয়েছেন। জানা গেছে, ২১ বছরের সিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়সে।
আরও পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন শেখ হাসিনা

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে আজ সোমবার সকাল ১১টা ৪৩ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। গত ২৫ জুন উদ্বোধনের পর  পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় এটিই প্রথম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর। তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। সোমবার সকাল ৮টায়  গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। ব্রিজের মাঝামাঝি  গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা।
আরও পড়ুন
শাহজালাল বন্দরে দুই বিমানের সংঘর্ষ

শাহজালাল বন্দরে দুই বিমানের সংঘর্ষ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে বিমানের বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (৩ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল। অন্যটি যাত্রী নামিয়ে পার্কিংয়ের দিকে আসছিল। তখনই এই সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, সিঙ্গাপুর থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বোয়িং ৭৮৭ মডেলের একটি এয়ারক্রাফট যাত্রী নিয়ে ঢাকায় আসে। এয়ারক্রাফটের আর কোনো ফ্লাইট না থাকায় এটি হ্যাঙ্গারের দিকে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
ঈদের ৭ দিন এক জেলার  মোটরসাইকেল অন্য জেলায় নিষিদ্ধ

ঈদের ৭ দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিষিদ্ধ

আগামী ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড   শেয়ারিং সার্ভিসও। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে আসন্ন ঈদুল আজহায় সাত দিন এই কড়াকড়ি আরোপ করেছে সরকার। রবিবার বিকালে সচিবালয়ে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এ কথা জানিয়েছেন। তিনি জানান, চলতি মাসের ৭ থেকে ১৩ জুলাই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং  ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.