জাতীয়

নরসিংদীতে নব-নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন

নরসিংদীতে নব-নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নবম ধাপে অনুষ্ঠিত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ই জুলাই) সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া এই তিনটি ইউনিয়নের নব-নির্বাচিত ৩জন চেয়ারম্যানগণকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। শপথ বাক্য শেষে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে অভিনন্দন জানিয়ে এবং তাঁদের দায়িত্ব, প্রয়োজনীয় আইন বিধি ও নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, কোনরূপ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার:
আরও পড়ুন
অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার : শেখ হাসিনা

অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাসসহ বিদ্যুৎ তৈরির উপকরণের দাম বেড়ে গেছে। সেই সঙ্গে পরিবহনব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। বিশ্বের অনেক দেশেই বিদ্যুতের জন্য হাহাকার তৈরি হয়েছে। অনেক উন্নত দেশেও কিন্তু দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। গতকাল ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একদিকে করোনার একটা অভিঘাত, তার ওপরে এসেছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। ফলে আজকে সমগ্র বিশ্বেই যেমন তেলের দাম বেড়েছে, অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার। বিদ্যুৎ আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলাম এবং নিরবচ্ছিন্ন:
আরও পড়ুন
এমপিওভুক্ত হয়েছে নতুন করে ২ হাজার ৬১৬ শিক্ষা প্রতিষ্ঠান

এমপিওভুক্ত হয়েছে নতুন করে ২ হাজার ৬১৬ শিক্ষা প্রতিষ্ঠান

এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৬১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বিস্তারিত আসছে -------
আরও পড়ুন
মোবাইল ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে

মোবাইল ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে

মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট সেবার ভ্যাট বৃদ্ধির কারণে ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ছে। এতদিন মোবাইল অপারেটরগুলো ইন্টারনেট সেবার বিপরীতে ৫ শতাংশ হারে ভ্যাট দিয়ে আসছিল, গত ১ জুলাই থেকে সেটি ১৫ শতাংশ আদায় করছে। ফলে ৬-৮ শতাংশ বেশি দামে গ্রাহকদের ইন্টারনেট কিনতে হবে। গত ৩০ জুন মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ ) চিঠি দিয়ে বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জানায়। এ প্রসঙ্গে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, গত এক বছর অপারেটর গুলো ৫ শতাংশ ভ্যাট দিয়েছে। হ্রাসকৃত হার হওয়ায় এই ভ্যাট সমন্বয় করা যায়নি। ফলে:
আরও পড়ুন
৩ ঘণ্টা পর গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

৩ ঘণ্টা পর গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার (৫ জুলাই) রাত ১২টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯ টায় ওই আগুনের সূত্রপাত হয়। ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, রাত ৯টার সময় প্রথমে খায়রুল ইসলামের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে মামুন ও রাসেলের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে শোক্ষোম হয়। এখন ডাম্পিং এর কাজ চলছে। আগুনে চারটি গোডাউন পুরে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ করা যায়নি।
আরও পড়ুন
আফগানিস্তানে পৌঁছল বাংলাদেশের  জরুরি সহায়তা

আফগানিস্তানে পৌঁছল বাংলাদেশের জরুরি সহায়তা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ শুকনা খাবার, কম্বল, তাঁবু ও ওষুধসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।  মঙ্গলবার বাংলাদেশ সরকারের ওই সহায়তা আফগানিস্তানে পৌঁছয়। সহায়তা পাঠানোয় আফগানিস্তান বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সহস্রাধিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া দুই হাজারের বেশি গুরুতর আহত এবং শত শত ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসাসেবার অভাবে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আকস্মিক এ দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য পাঠানো বাংলাদেশের ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল:
আরও পড়ুন
মোটরসাইকেল চুরির ঘটনায় বরখাস্ত ১৪ পুলিশ

মোটরসাইকেল চুরির ঘটনায় বরখাস্ত ১৪ পুলিশ

বরিশালে বিভাগীয় সদর দপ্তরের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় গৌরনদী ও উজিরপুর থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম আকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গৌরনদী ও উজিরপুর থানার ওই ১৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে রাতের টহল ডিউটি পালনে গাফিলতির অভিযোগে বিভাগীয় মামলাও করা হয়। বরখাস্ত হওয়া ১৪ পুলিশ সদস্য হলেন, উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, সোহেল রানা ও ইমরান হোসেন এবং গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) ছগির হোসেন, গাফফার হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন, কনস্টেবল কামাল হোসেন, মেহেদী হাসান, মুরসালিন মিয়া, অমৃত:
আরও পড়ুন
রামগঞ্জে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্ভোধন করলেন এমপি আনোয়ার খান

রামগঞ্জে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্ভোধন করলেন এমপি আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জনগুরুত্বপূর্ন দুইটি সড়ক ও জিয়াউল হক স্কুল এন্ড কলেজের উদ্ভোধন করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড.আনোয়ার খান। আজ মঙ্গলবার (৫জুলাই) সকাল ১০টায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যায়ে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের খলিফার দরজা থেকে বরিয়াইশ বাজার পর্যন্ত দুই কিলোমিটার ও বরিয়াইশ ব্রীজ থেকে নোয়াগাঁও পর্যন্ত দেড় কিলোমিটার এ সড়ক দুইটি ফিতা কেটে উদ্ভোধন করা হয়। এরপর দুপুর ১২টায় জিয়াউল হক স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মানের উদ্ভোধন করেন এমপি আনোয়ার খান। এছাড়াও বিকেল ৪টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবনিময় সভায় শিক্ষকদের মাঝে ঈদ উপহার প্রদান:
আরও পড়ুন
সরকারি নিবন্ধন পেল শীর্ষ সংবাদ ডট কম; এক নতুন প্রত্যয়ে পথচলা

সরকারি নিবন্ধন পেল শীর্ষ সংবাদ ডট কম; এক নতুন প্রত্যয়ে পথচলা

  দেশের অনলাইন সংবাদমাধ্যমের পরিসরে আরেকটি আনুষ্ঠানিক স্বীকৃতির মাইলফলক স্পর্শ করল শীর্ষ সংবাদ ডট কম (শীর্ষ সংবাদ)। গতমাসের ৩০ তারিখ (বৃহস্পতিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা ২৩০ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালকে সংবাদ পরিবেশনের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে যা কার্যকর হয়েছে আজ সোমবার (৪ জুলাই)। মন্ত্রণালয়ের প্রকাশিত নিবন্ধিত অনলাইন মিডিয়া তালিকায় পোর্টালটির অনুমোদন নম্বর ১১৪ হিসেবে উল্লেখ রয়েছে। দীর্ঘদিনের ধারাবাহিক সাংবাদিকতা, মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ এবং পাঠকনির্ভর কনটেন্ট প্রকাশের স্বীকৃতি হিসেবেই এই অনুমোদনকে দেখছেন সংশ্লিষ্টরা। ২০১৫ সালের ২১ জুলাই পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করা শীর্ষ সংবাদ ডট কম (sheershasangbad.com) শুরু থেকেই তৃণমূলের খবরকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় মেহেদি হাসান রুবেল (৩৫) ও ফয়েজ আহাম্মদ (২৪) এ দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষনা করেন। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত রুবেল সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও ফয়েজ একই এলাকার আব্দুল্লাহর ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ আগস্ট রাতে আলমগীর মান্দারী বাজারের এক ব্যক্তির কাছ থেকে পাওনা ৬ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার  পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.