মোটরসাইকেল চুরির ঘটনায় বরখাস্ত ১৪ পুলিশ

শেয়ার

বরিশালে বিভাগীয় সদর দপ্তরের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় গৌরনদী ও উজিরপুর থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম আকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গৌরনদী ও উজিরপুর থানার ওই ১৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে রাতের টহল ডিউটি পালনে গাফিলতির অভিযোগে বিভাগীয় মামলাও করা হয়।

বরখাস্ত হওয়া ১৪ পুলিশ সদস্য হলেন, উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, সোহেল রানা ও ইমরান হোসেন এবং গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) ছগির হোসেন, গাফফার হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন, কনস্টেবল কামাল হোসেন, মেহেদী হাসান, মুরসালিন মিয়া, অমৃত লাল, নয়ন মিয়া, ইকবাল হোসেন ও গাড়িচালক (কনস্টেবল) আব্দুল হক রানা।

 সূত্রে জানা গেছে, গত ২ জুন ভোর রাতে বরিশাল নগরীর কাশিপুরস্থ বিভাগীয় সদর দপ্তরের গ্যারেজ থেকে একটি মটরসাইকেল চুরি হয়।

ক্লোজসার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অজ্ঞাতনামা এক চোর মটরসাইকেলটি চালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে উজিরপুর ও গৌরনদী থানা এলাকা অতিক্রম করে।

এদিকে গত ৩ জুলাই উজিরপুর ও গৌরনদী থানার ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তবে আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.