জাতীয়

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: ” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩শে জুলাই) সকালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) আঞ্জুমান আরা বেগম মৎস্য উৎপাদন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, সরকারের কার্যকরী পদক্ষেপের কারণে ২০২০-২১ অর্থ বছরে ৪৩ লাখ ৮১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৪৬ লাখ ২১ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন:
আরও পড়ুন
বানিয়াচংয়ে বন্যার পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

বানিয়াচংয়ে বন্যার পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যার পানিতে এলজিইডি'র ১০৭ কিলোমিটার রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। যার ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার মতো দাঁড়িয়েছে। এদিকে বানিয়াচং উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। একই সঙ্গে বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বানভাসি মানুষ। তবে বন্যার পানিতে তলিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোর এলাকায় গ্রামীণ সড়কগুলো ভেঙে গেছে। ফলে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।যাতায়াতে দুর্ভোগ কমাতে সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেছেন স্থানীয়রা। বন্যার কারণে এখনো গ্রাম থেকে গ্রামে চলাফেরায় প্রতিবন্ধকতা, ছোট-বড় সড়কে বড় গর্ত দেখা দেওয়া, ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাফেরায় ব্যঘাত সৃষ্টি হয়েছে। অন্যদিকে হাওরের তীর গড়ে ওঠা:
আরও পড়ুন
নেত্রকোণায় দৈনিক ৮ ঘণ্টা লোডশেডিং

নেত্রকোণায় দৈনিক ৮ ঘণ্টা লোডশেডিং

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণায় দৈনিক প্রয়োজন ১৮ থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ১২ মেগাওয়াট। যে কারণে লোডশেডিং করে চাহিদা মেটাতে হচ্ছে। নেত্রকোণার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সরেজমিন দেখা যায়, ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা ও মিশুক বিদ্যুতে চার্জ করা হয়। এছাড়া বড় বড় শপিং মল, রেস্টুরেন্ট, সরকারি-বেসরকারি অফিসসহ নানাভাবে বিদ্যুৎ অপচয় হচ্ছে। এতে বিদ্যুতের ঘাটতি মেটাতে দিনরাত চলে লোডশেডিং। বুধ ও বৃহস্পতিবার লোডশেডিংয়ের নির্দিষ্ট সময় দেয়া হলেও শিডিউলের বাইরে দিনে সাত থেকে আট ঘণ্টা প্রতি এলাকায় এ বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। নেত্রকোণা শহরে প্রতিদিন পৌরসভার লাইসেন্সধারী এবং লাইসেন্স ছাড়া ইজিবাইক, অটোরিকশা, মিশুক চলে:
আরও পড়ুন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তজুমদ্দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তজুমদ্দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩জুন শনিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন মিয়া তার দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে খাল বিল,পুকুর, জলাশয়, নদী ও সাগরের মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করা হয়। এ সময় আরো বক্তব্য রাখেন মেরিন ফিশারিজ কর্মকর্তা মো:আল আমিন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন,যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, তজুমদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফারুক, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সদস্য,মোঃ কামাল, রুবেল চক্রবর্তী, মোঃ শাকিব সহ অন্যান্য পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার:
আরও পড়ুন
রামগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই (শনিবার) সকালে রামগঞ্জ উপজেলা মৎস্য অফিসে ওই মতবিনিময় সভা অনুণ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদ মোস্তফা, ক্ষেত্র সহকারী কর্মকর্তা অসীম চন্দ্র দে,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর,সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, সাংবাদিক আবু তাহের, ফারুক হোসেন সহ উপজেলার প্রান্তিক মাছ চাষীরাপ্রমূখ। মতবিনিময়কালে মৎস কর্মকর্তা আগামী সপ্তাহব্যপী জাতীয় মৎস্য সাপ্তাহ পালনের জন্য সবাইকে দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেছেন

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেছেন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী আর নেই    (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার (২২ জুলাই)  দিনগত রাত ২টায় (নিউ ইয়র্ক সময় বিকেল ৪টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, ডেপুটি স্পিকার ক্যান্সারে  আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস ওই হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর সময় হাসপাতালে বড় মেয়ে রিটা ছাড়াও ছিলেন প্রয়াত ডেপুটি স্পিকারের একান্ত সচিব তৌফিকুল ইসলাম।
আরও পড়ুন
প্রথম বাংলাদেশি হিসেবে কে টু জয় করলেন ওয়াসফিয়া

প্রথম বাংলাদেশি হিসেবে কে টু জয় করলেন ওয়াসফিয়া

এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় পা রাখলেন। গতকাল বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ওয়াসফিয়ার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ১৭ জুলাই রাতে ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী কে-টুর চূড়ায় ওঠার জন্য যাত্রা শুরু করেন। বিখ্যাত তিন পর্বতারোহী মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা এ অভিযানের নেতৃত্ব দেন। বিশ্বের ১৪টি ৮ হাজারি শৃঙ্গের মধ্যে কে-টুর (৮৬১১ মিটার) অবস্থান মাউন্ট এভারেস্টের (৮৮৪৮ মিটার) পরই। আর উচ্চতার হিসাবে ব্রড পিক (৮০৫১ মিটার) বিশ্বে দ্বাদশ। তবে পর্বতারোহীদের কাছে অন্যতম কঠিন পর্বত কে-টু। গত বছরের জানুয়ারিতে শীতকালে কে-টু শৃঙ্গে উঠে:
আরও পড়ুন
রায়পুরে জমিসহ ঘর পেয়ে খুশীতে আত্মহারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিহীনরা

রায়পুরে জমিসহ ঘর পেয়ে খুশীতে আত্মহারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিহীনরা

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেয়ে খুশীতে আত্মহারা রায়পুর উপজেলার পূর্বলাছ গ্রামের ঝুপড়ি ঘরে পরিবার পরিজন নিয়ে বাস করা দয়াল দাশ, ফুটপাতের সবজি বিক্রেতা নিশি কান্ত রায়, কাঠ মিস্ত্রী বিজয় সরকারসহ কালা চান, স্বরস্বতী রানী, বাবুল দাশ, মিন্টু সরকার, মঞ্জু রানী, সন্তোষ দাস, রাম চন্দ্র, নারায়ন কুরি, নির্মল দাশসহ ৮৫ গৃহহীনও ভুমিহীন পরিবার। বৃহস্পতিবার এদের সবার ভাগ্যে জুটেছে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে গৃহীত প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের ২ শতাংশ জমিসহ ঘর। ৩৯৪ বর্গফুটের ২কক্ষ বিশিষ্ট পাকা ঘরে ১টি টয়লেট, ১টি রান্নার কক্ষ ও ইউটিলিটি স্পেস পেয়ে এখন আনন্দে আত্মহারা তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহারের জমি, ঘর পাওয়ায়:
আরও পড়ুন
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার আসামী একজন গ্রেফতার 

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার আসামী একজন গ্রেফতার 

মোঃ আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি  কুষ্টিয়ার আলোচিত চাঞ্চল্যকর সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ঘটনায় জড়িত ইমরান শেখ ইমন (৩২) নামের একজনকে  গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটের সময় কুষ্টিয়া মডেল থানাধীন রাজারহাট মােড় এলাকা থেকে কুষ্টিয়া ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে । শুক্রবার (২২ জুলাই)  বিকাল ৪ টার সময় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম। গ্রেফতারকৃত ইমন শহরের কোর্টপাড়া স্যার ইকবাল রােড এলাকার শামসুল আলম ওরফে সামুর ছেলে। গ্রেফতারকৃত  ইমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তিনি অনেক তথ্য প্রদান করেছেন। এগুলাে যাচাই বাচাই:
আরও পড়ুন
শিক্ষকদের নিরাপত্তায় আইন করতে হবে- বিএমজিটিএ

শিক্ষকদের নিরাপত্তায় আইন করতে হবে- বিএমজিটিএ

শিক্ষকদের নিরাপত্তায় আইন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। শুক্রবার (২২ জুলাই) সকালে কুমিল্লা হলি ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজ হলরুমে বিএমজিটিএ কুমিল্লা জেলা কমিটির সম্মেলন থেকে সরকারের কাছ এ দাবি  করা হয় । কুমিল্লা জেলা বিএমজিটিএ এর সভাপতি মোঃ গোলাম মোস্তাফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা বিএমজিটিএ‘র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ । এ সময়ে মোঃ হারুন অর রশিদ বলেন, দেশে শিক্ষকদের উপর প্রতিনিয়ত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে ।এ গুলো কোন ভাবেই মেনে নেয়া যায় না । এভাবে চলতে  থাকলে শিক্ষকেরা মনোবল হারিয়ে শিক্ষা কার্যক্রম থেকে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.