নরসিংদীতে স্বামীকে খুন করে স্ত্রীর আত্মসমর্পণ
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে স্বামীকে খুন করে থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন নিহতের স্ত্রী ঝুনু বেগম (৩২)। বৃহস্পতিবার (২১ জুলাই) সাড়ে ১১টার সময় নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটে। শুক্রবার (২২শে জুলাই) সকাল ১০টার দিকে থানায় গিয়ে ডিউটি অফিসারকে হত্যার ঘটনাটি জানিয়ে আত্মসমর্পণ করেন ঘাতক স্ত্রী। নিহত মোফাজ্জল প্রধান (৩৭) নরসিংদী জেলার শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন প্রধানের ছেলে। স্ত্রী ঝুনু বেগম (৩১) একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে। তাদের ২০ বছরের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে। প্রায় ২০ বছর আগে প্রেম করে তারা বিয়ে করেছিলেন:
