জাতীয়

দেশে ফিরেছেন ১৭ হাজার ৩৯ হাজি

দেশে ফিরেছেন ১৭ হাজার ৩৯ হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৩৯ জন হাজি। সর্বমোট ৪৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি। বুধবার (১৯ জুলাই) দিবাগত রাত ২টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। এদিকে হজে গিয়ে  এ বছর বাংলাদেশি ২৩ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৬ জন, নারী সাতজন। উল্লেখ্য যে, ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের:
আরও পড়ুন
কুড়িগ্রামে রজিবপুরে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা

কুড়িগ্রামে রজিবপুরে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা

সাব্বির মামুন , কুড়িগ্রাম: কুড়িগ্রামরে চর রাজিবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুন) দুপুর ২.০০ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকেক্ষে এ কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সঙ্গে উপজেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের ২ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত

লক্ষ্মীপুরের ২ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুই উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন। জেলার মোট ৪৩৬টি গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে। এছাড়া আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ৩য় পর্যায়ের (২য় ধাপ) ১৪২টি গৃহ গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় রামগতির চর কলাকোপা আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো:
আরও পড়ুন
ভ্যান চালিয়ে মেয়ের ম-র-দেহ নিয়ে থানায় বাবা

ভ্যান চালিয়ে মেয়ের ম-র-দেহ নিয়ে থানায় বাবা

 রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় নিজের ভ্যানে করে মেয়ে হোসনেয়ারা খাতুনের (১৬) মরদেহ প্রায় ১৮ কিলোমিটার দূরের থানায় নিয়ে যান ভ্যানচালক আবদুল মালেক। তার অভিযোগ, যৌতুক হিসেবে মোবাইল ফোন কিনে না দেওয়ায় তার মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন জামাই রানা ইসলাম। সোমবার (১৮ জুলাই) বাগমারা উপজেলার বীরকুৎসা গ্রামের মেয়ের শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের নির্দেশে রাত সাড়ে ১১টার দিকে মেয়ের মরদেহ থানায় পৌঁছে দেন আবদুল মালেক। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে দুপুরের দিকে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় রানা ইসলাম ও তার মা-বাবাকে আসামি করে থানায় মামলা করেছেন আবদুল:
আরও পড়ুন
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হতে চান নোয়াখালী জেলা পরিষদের সদস্য কামাল উদ্দিন

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হতে চান নোয়াখালী জেলা পরিষদের সদস্য কামাল উদ্দিন

 বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দিন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হতে চায়। তিনি জেলাবাসীর দোয়া ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তিনি জানান, জননেএী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ও আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে তিনি তার নেতা কর্মীদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি নোয়াখালী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি সহিদ উল্যা খাঁন ( সোহেল) এর একান্ত আস্হাভাজন।
আরও পড়ুন
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান

নেত্রকোনা জেলা রেজিস্ট্রার এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান

 আব্দুর রহমান ঈশান , নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নেত্রকোনা জেলা রেজিস্ট্রার এর সম্মেলন কক্ষে নেত্রকোনা রেজিস্ট্রেশন বিভাগ এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। নেত্রকোনা সদর সাব রেজিস্ট্রার মোঃ রমজান খানের সভাপতিত্বে, আটপাড়া সাব রেজিস্ট্রার শামস্ রাফির সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দুয়ার সাবেক সাব রেজিস্ট্রার আঃ মোতালেব,দূর্গাপুর সাব রেজিস্ট্রার মোঃ মাহাবুবুর রহমান, দলিল লিখক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, তল্লাস কারক সমিতির সভাপতি হেদায়েত হায়দার খান পাঠান, দলিল লিখক বীর মুক্তিযোদ্ধা মকবুল আহমেদ, নকল নবীস সমিতির সভাপতি মাহাবুবুল হাসান মিস্টার, জেলা রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী মমতাজ বেগম, অফিস সহকারী শরিফুল:
আরও পড়ুন
বেগমগঞ্জ কাদিরপুরে ছাএলীগের বর্ধিত সভা

বেগমগঞ্জ কাদিরপুরে ছাএলীগের বর্ধিত সভা

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী ঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়ন ছাএলীগের বর্ধিত সভা ২০ জুলাই বিকালে কাদিরপুর উচ্চ বিদ্যালয় ( সাহেবের হাট অনুষ্ঠিত হয়েছে । বিপুল উৎসাহ উদ্দীপন মধ্যদিয়ে পুরাতন কমিটি বিলুপ্ত এবং নয়া কমিটি গঠনের দাবীতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ত্যাগী নেতা জাবেদ উদ্দিন ( সুজন) বক্তব্য রাখেন উপজেলা ছাএলীগের সভাপতি রাহাত, সাধারণ সম্পাদক রাতুল। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাইফুল ইসলাম ( স্বপন), উপস্হিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবু ছায়েদ রাজু বক্তব্য রাখেন, ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ইউনিয়ন:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়নের চর রমনী মোহন মৌজার বয়া, ভূমিহীনদের জমি ভূমিদস্যু আজমল হোসেন হেলাল গংদের হাত থেকে রক্ষার দাবিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে ভূমিহীন এবং বয়া জমির মালিকগন বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন । আজ ২০ জুলাই (বুধবার) বেলা ১১ ঘটিকার সময় লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে বয়া, ভূমিহীন মালিকদের আয়োজনে ঘন্ট ব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তারা বলেন, আমাদের পূর্ব পুরুষেরা স্বাধীনতার আগথেকেই যে জমিনে চাষবাদ করছেন। ত কয়েক বছর থেকেই এই ভূমিদস্যু হেলাল ও তার সযোগিরা ভিবিন্ন ভাবে চেষ্টা করছে এই জমিগুলো দখল নেওয়ার পায়তারা করে আসছে । লক্ষ্মীপুর সয়াবিন:
আরও পড়ুন
বিয়ের ৮ বছর পর একসঙ্গে  ৪ সন্তানের জন্ম

বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

যশোর সদরে বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২৬ বছরের এক গৃহবধূ। প্রসূতি শম্পা বেগম উপজেলার বসুন্দিয়া খান পাড়ার মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার স্ত্রী। সোমবার (১৮ জুলাই) রাতে  যশোর শহরের কুইন্স হাসপাতালে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। শম্পার পরিবার জানায়, সোমবার দুপুরে শম্পার প্রসববেদনা উঠলে তাকে দ্রুত কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে ডা. প্রতিভা ঘরাইয়ের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুটি ছেলে ও দুটি কন্যা সন্তান। শম্পা ও তিন শিশু বর্তমানে সুস্থ রয়েছেন। শম্পা বেগম বলেন , তার স্বামী মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার সঙ্গে মোবাইল ফোনে:
আরও পড়ুন
তজুমদ্দিনে প্রধান মন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ১৪৫টি গৃহ ও ভূমিহীন পরিবার

তজুমদ্দিনে প্রধান মন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ১৪৫টি গৃহ ও ভূমিহীন পরিবার

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্যে তিনি জানান, তজুমদ্দিন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। গৃহ নির্মাণ উপযোগি খাস জমি চিহ্নিতকরণ, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করে ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তরের মাধ্যমে একটি গৃহহীন ও ভূমিহীন পরিবারের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.