ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেছেন

শেয়ার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী আর নেই    (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শুক্রবার (২২ জুলাই)  দিনগত রাত ২টায় (নিউ ইয়র্ক সময় বিকেল ৪টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ডেপুটি স্পিকার ক্যান্সারে  আক্রান্ত হয়ে দীর্ঘ নয় মাস ওই হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর সময় হাসপাতালে বড় মেয়ে রিটা ছাড়াও ছিলেন প্রয়াত ডেপুটি স্পিকারের একান্ত সচিব তৌফিকুল ইসলাম।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.