জাতীয়

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষকদের অশ্লীল আচারণ, অনিয়মিত ক্লাস করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (০৭ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন দাবী উল্লেখ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। শিক্ষার্থীদের দাবী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম যোগদানের পর থেকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা বিভিন্ন অযুহাতে সাধারণ শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরণ করেন। এবিষয়ে বারবার জানানো হলেও অধ্যক্ষ কোন পদক্ষেপ নেননি। স্মারকলিপিতে আগামী (১৫ মার্চ) এর মধ্যে সমস্যার সমাধান না করলে কঠোর আন্দোলন হুশিয়ারি দেয় ফুঁসে উঠা শিক্ষার্থীরা। এর আগে (১৯ ফেব্রুয়ারী) বিভিন্ন দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ:
আরও পড়ুন
বিস্ফোরিত ভবন ঝুঁকিতে, উদ্ধারকাজ আপাতত স্থগিত

বিস্ফোরিত ভবন ঝুঁকিতে, উদ্ধারকাজ আপাতত স্থগিত

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় আধাঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধারকাজ স্থগিত আছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, কলাম ধসে পড়ায় বেইসমেন্টে ঢুকতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। ওই ভবন থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর বাকি ১২ জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়। এখনো ভবনের মধ্যে মানুষ আটকে আছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। সবশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া:
আরও পড়ুন
গুলিস্তানে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

গুলিস্তানে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে গেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। ইতোমধ্যে সেনাবাহিনীর ইউনিটটি বিস্ফোরণস্থলে পৌঁছেছে। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে ১২ সদস্যের মিলিটারি পুলিশ ও ডাক্তারসহ তিনটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে গেছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের সময় গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে আটটার শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের প্রাণহানির তথ্য এসেছে। এছাড় আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের বেশিরভাগকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে:
আরও পড়ুন
নেত্রকোণার আটপাড়ায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

নেত্রকোণার আটপাড়ায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: আটপাড়া থানা পুলিশ মঙ্গলবার বুরবুড়িয়া এলাকা থেকে আনুমানিক (৪০) বৎসর বয়সের এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে। আটপাড়া থানার এস আই শহীদুর রহমান জানান, স্থানীয় লোকজন সকালে আটপাড়া-বারহাট্টা সড়কের শুনই ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের সড়কের পাশে গলায় গামছা প্যাছানো, হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। কে বা:
আরও পড়ুন
রায়পুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

রায়পুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে যথাযোগ্য মর্যাদার সাথে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৭মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, নির্বাহী কর্মকর্তা অনজন দাশসহ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। এরপর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ সভাপতিত্বে প্র্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ সহকারি কমিশনার:
আরও পড়ুন
আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক

আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক

 আরিফুল ইসলাম, কমলনগর বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩। মঙ্গলবার (৭ মার্চ) আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজ হাজির হাট শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আলোর ভূবন ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মো: মাইন উদ্দিন স্যার'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মোস্তাফিজ হাওলাদার এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মনিরুল ইসলাম,চর ফলকন মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাকছুদুর রহমান,হাজির হাট বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক কামরুল হাসান, বণিক সমিতি সভাপতি সৈয়দ আউয়ুব আলী,সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক,কমলনগর প্রেসক্লাব সম্পাদক এ আই:
আরও পড়ুন

কমলনগরে বন্যপ্রাণী অবমুক্ত

এ আই তারেক, কমলনগর লক্ষ্মীপুর কমলনগরে ফজুমিয়ার হাট বাজারে অভিযান চালিয়ে ২ টি ঘুঘু পাখি উদ্ধার করে। ৭ মার্চ (মঙ্লবার) উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবমুক্ত করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, সহকারী (ভূমি) কমিশনার ফেরদৌস আরা, নার্সারি কর্মকতা মো: কামরুল হাসান, কমলনগর প্রেসক্লাব সম্পাদক এ আই তারেক। ৬ মার্চ রাতে কমলনগর উপজেলা নার্সারি কর্মকতা মো: কামরুল হাসান ফজুমিয়ার হাট বাজার থেকে দুইটি ঘুঘু পাখি উদ্ধার করে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর অনুযায়ী পাখি গুলো কে আটক করেন। এসময় তিনি অভিযানের পাশাপাশি বন্যপ্রাণী ক্রয়বিক্রয় বন্ধে সচেতনতা:
আরও পড়ুন
কমলনগরে ঐতিহাসিক ৭ মার্চ পালন

কমলনগরে ঐতিহাসিক ৭ মার্চ পালন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কমলনগর উপজেলা পরিষদ প্রঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, কমলনগর পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। পরে উপজেলা পরিষদ প্রঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, জেলা সহকারী পুলিশ সুপার ( রামগতি সার্কেল) সাইফল আলম চৌধুরী,কমলনগর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ফেরদৌস আরা, কমলনগর থানা অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন,:
আরও পড়ুন
নেত্রকোণায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নেত্রকোণায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে কালেক্টরেট প্রাঙ্গনে চেতনার বাতিঘর চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, জেলা পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী থাকছে আলোচনা সভা, জেলা শিশু:
আরও পড়ুন
ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

ফরহাদ খাদেম, ইবি প্রতিনিধি : নানা আয়োজনে ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৭ মার্চ) আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। বেলা ১০ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে’ এসে শেষ হয়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.