নেত্রকোণার আটপাড়ায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

শেয়ার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

আটপাড়া থানা পুলিশ মঙ্গলবার বুরবুড়িয়া এলাকা থেকে আনুমানিক (৪০) বৎসর বয়সের এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে।

আটপাড়া থানার এস আই শহীদুর রহমান জানান, স্থানীয় লোকজন সকালে আটপাড়া-বারহাট্টা সড়কের শুনই ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের সড়কের পাশে গলায় গামছা প্যাছানো, হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। কে বা কারা কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.