কমলনগরে বন্যপ্রাণী অবমুক্ত

শেয়ার

এ আই তারেক, কমলনগর

লক্ষ্মীপুর কমলনগরে ফজুমিয়ার হাট বাজারে অভিযান চালিয়ে ২ টি ঘুঘু পাখি উদ্ধার করে।

৭ মার্চ (মঙ্লবার) উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবমুক্ত করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।

এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, সহকারী (ভূমি) কমিশনার ফেরদৌস আরা, নার্সারি কর্মকতা মো: কামরুল হাসান, কমলনগর প্রেসক্লাব সম্পাদক এ আই তারেক।

৬ মার্চ রাতে কমলনগর উপজেলা নার্সারি কর্মকতা মো: কামরুল হাসান ফজুমিয়ার হাট বাজার থেকে দুইটি ঘুঘু পাখি উদ্ধার করে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর অনুযায়ী পাখি গুলো কে আটক করেন। এসময় তিনি অভিযানের পাশাপাশি বন্যপ্রাণী ক্রয়বিক্রয় বন্ধে সচেতনতা সৃষ্টিতে প্রচার চালান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.