জাতীয়

রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

রাজশাহী প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার জাল প্রশ্নপত্র ও প্রবেশপত্র তৈরি করে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষার প্রবেশপত্র, জীবন বৃত্তান্ত, নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। গ্রেফতারকৃতর নাম নয়ন ইসলাম (২৫)। তিনি রাজশাহী জেলার বাগমারা থানার অচিনঘাট এলাকার আজগর হোসেন মন্ডলের ছেলে। নয়ন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার বসবাস করতেন। গত ৬ মার্চ বেনাপোল থেকে নয়নকে গ্রেফতার করা হয়। সেখান থেকে রাজশাহী মহানগর পুলিশের কাছে এ চক্রের মুল হোতা নয়নকে হস্তান্তর করে বেনাপোল থানা পুলিশ। বুধবার দুপুরে রাজশাহী মহানগর:
আরও পড়ুন
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক রাজশাহী : রাজশাহীতে চার্জর ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে পবা উপজেলার কাটাখালি থানার মোসলেমের মোড়ের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও পথচারী রিনা বেগম (৫০)। এদের মধ্যে রিনা বেগম বাঘার আড়ানী গ্রামের বাসিন্দা ও রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা। প্রতক্ষদর্শিরা জানান, মহাসড়ক দিয়ে যাত্রীবাহী চার্জার ভ্যানে করে যাওয়ার সময় একটি অটোরিকশা মহাসড়কে উঠার সময় মুখোমুখি ধাক্কা দিলে গুরুতর জখম হন তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ:
আরও পড়ুন
শিক্ষা,সাংস্কৃতিক,অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে নারীদের ভূমিকা অপরিসীম-শিল্পমন্ত্রী

শিক্ষা,সাংস্কৃতিক,অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে নারীদের ভূমিকা অপরিসীম-শিল্পমন্ত্রী

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, শিক্ষা,সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম ও রপ্তানি আয় বৃদ্ধিতে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। তাদের অবদানকে অগ্রাহ্য করার সুযোগ নেই। দেশের গার্মেন্টস শিল্পে বেশিরভাগ নারী কাজ করেন। তারা দেশের জন্য কল্যাণ বয়ে আনছেন। অর্থনৈতিক অভীষ্ট লক্ষ্য অর্জনে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা রাখছে। ফলে বাড়ছে নারী উদ্যোক্তা। মানব উন্নয়ন সূচকে, সামাজিক সূচকে আজ দেশ এগিয়ে যাচ্ছে। বুধবার (৮ মার্চ) সকালে নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তারের সঞ্চালনায় ও মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম এর সভাপতিত্বে:
আরও পড়ুন
মাদরাসার শিক্ষাসফরের বাস উল্টে এক ছাত্র নিহত, আহত ৩০

মাদরাসার শিক্ষাসফরের বাস উল্টে এক ছাত্র নিহত, আহত ৩০

নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় একটি মাদরাসার শিক্ষাসফরের বাস উল্টে এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (৮ মার্চ) সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাদরাসাছাত্রের নাম হিমেল শেখ। ওসি শিবিরুল ইসলাম বলেন, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। এদের মধ্যে বেশিরভাগই শিশু। পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষীপুর মাদরাসায় চিকিৎসার ব্যবস্থা করেন।:
আরও পড়ুন
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ঢামেক-বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩০ জন

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ঢামেক-বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩০ জন

রাজধানীর পুরান সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি আছেন ১০ জন। পাশাপাশি ১৭টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে লালবাগ ডিভিশনের ডিসি জাফর হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, ঢামেকে থাকা ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণে এই ১৭ জনের মৃত্যুর সংবাদ পুলিশের কাছে আছে। এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ঢামেকের বার্ন ও হাসপাতালে বিশ জনের মত রোগী ভর্তি আছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক:
আরও পড়ুন
মামলার তদন্তে গাফিলতি, দুই এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মামলার তদন্তে গাফিলতি, দুই এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া থানার একটি ধর্ষণ মামলার তদন্ত কাজে গাফিলতি করায় পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। চাকরিবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে তা আদালতকে অবহিত করার জন্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে এ নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ দিয়েছেন। এই দুই এসআই হলেন মো. জাহাঙ্গীর আলম এবং সোহেল রানা। এরমধ্যে জাহাঙ্গীর আলম ওই মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা। তিনি রাজশাহীর তানোর থানায় বদলি হয়ে যাওয়ার পরে মামলার তদন্তভার পড়ে এসআই সোহেল রানার ওপর। তিনি পুঠিয়া থানাতেই আছেন। সোহেল রানাকেও বাদ দিয়ে মামলার:
আরও পড়ুন
তজুমদ্দিনে অভয়াশ্রমে মাছ শিকার, জাল ও নৌকাসহ ১৩ জেলে আটক

তজুমদ্দিনে অভয়াশ্রমে মাছ শিকার, জাল ও নৌকাসহ ১৩ জেলে আটক

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি :- ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০হাজার মিটার কারেন্ট জাল, নয়টি নৌকা এবং ১৩জেলেকে আটক করে। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জনকে ২৩ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অপ্রাপ্ত হওয়াই ৬জনকে তাদের অভিবাবকের মুছলেকা রেখে ছেড়ে হয়েছে। জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এবং নৌকা গুলো জব্দ তালিকা রাখা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে মৎস অফিস ও তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম ৭ই মার্চ-২৩ মঙ্গলবার দুপুর ও ৮ই মার্চ-২৩:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পলিটেকনিক  ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

অধ্যক্ষ ও শিক্ষকের পদত্যাগ দাবি শিক্ষকদের অশ্লীল আচরণ, অনিয়মিত ক্লাস করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছে  লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (০৭ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন দাবী উল্লেখ করে ভারপ্রাপ্ত  অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। শিক্ষার্থীদের দাবী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম যোগদানের পর থেকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা বিভিন্ন অযুহাতে সাধারণ শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরণ করেন। এ বিষয়ে বারবার জানানো হলেও অধ্যক্ষ কোন পদক্ষেপ নেননি। স্মারকলিপিতে আগামী (১৫ মার্চ) এর মধ্যে সমস্যার সমাধান না করলে কঠোর আন্দোলন হুশিয়ারি দেয় ফুঁসে উঠা শিক্ষার্থীরা। এর আগে:
আরও পড়ুন
জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নিতে চায় বোর্ড

জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নিতে চায় বোর্ড

আগামী জুলাই মাসে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা নিতে চায় বোর্ড। তবে এখনো দিন-তারিখ চূড়ান্ত হয়নি। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, পরীক্ষা কবে থেকে শুরু করা হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জুলাই মাসের প্রথম দিকে আমরা এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটি। তাই ঈদের ছুটি শেষে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে। এদিকে, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ২৩ মে:
আরও পড়ুন
গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন বিষয়টি জানিয়েছেন। শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়াদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬),:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.