জাতীয়

নরসিংদীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

নরসিংদীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪নং চর আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খিদিরপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো.হাবিবুর রহমান খান।অনুষ্ঠানে লাইভস্টক সার্ভিস প্রোভাইডার খাদেমুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া। শিশুদের অপুষ্টির কথা বিবেচনা করে ও শারিরীক এবং মানসিক বিকাশে:
আরও পড়ুন
রায়পুরে বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রায়পুরে বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া পৃথক তিন শিশুকে যৌননিপীড়নের চেষ্টার অভিযোগে এক বখাটে নির্মাণ শ্রমিককে (৪০) গনপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। সোমবার (২১ মার্চ) সকাল নয়টায় দুই ছাত্রী (৬-৭) স্কুল থেকে ফেরার পথে রায়পুর পৌরসভার দেনায়েতপুর বাসটা্রমিনাল এলাকার সুপারি বাগানের ভিতরে নির্জন স্থানে ঘটনা ঘটেছে।। গত দুইমাস আগেও একই বাড়ীর এক মাদরাসা ছাত্রকে (৮) একই প্রলোভনে সুপারি বাগানে বলাৎকারের চেষ্টা করে আবদুল আলী। শিশুটি দুইদিন সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলো। তার মা এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়। গ্রেফতারকৃত নির্মাণ শ্রমিক যুবক আবদুল আলী উপজেলার চরমোহনা গ্রামের ইয়াকুব আলীর দ্বিতীয় ছেলে। তার স্ত্রীও:
আরও পড়ুন
ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বের এগিয়ে আসা উচিত

ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বের এগিয়ে আসা উচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন। এই যুদ্ধ বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিএনএন টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর বাসস। প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এই যুদ্ধ (ইউক্রেনে) বন্ধ করতে বিশ্বের এগিয়ে আসা উচিত। সাক্ষাৎকারের প্রথম পর্ব মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাবল নিউজ নেটওয়ার্কে (সিএনএন) সম্প্রচার হয়েছে এবং দ্বিতীয় অংশটি মঙ্গলবার রাতে প্রচারিত হবে। যুদ্ধে বাংলাদেশের অবস্থান সম্পর্কে মন্তব্য জানতে চাইলে শেখ হাসিনা বলেন, যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করি আমরা। কোনো বিরোধ থাকলে সংলাপের মাধ্যমে সমাধান করা যায়। আমরা কখনই কোনো ধরনের:
আরও পড়ুন
রায়পুরে সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রায়পুরে সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১/২০০২৩-২০২৪ মৌসুমে উফসী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল উফশী ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। মোট সাড়ে ৪ হাজার কৃষককের প্রত্যেককে ১০কেজি করে ডিএপি সার, ১০ করে কেজি এমওপি এবং ৫ কেজি করে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্বরে এ সার ও বীজ বিতরণ:
আরও পড়ুন
রামগতি জনতা বাজার উন্নয়ন কমিটিতে সুমন সেক্রেটারী নির্বাচিত

রামগতি জনতা বাজার উন্নয়ন কমিটিতে সুমন সেক্রেটারী নির্বাচিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার উন্নয়ন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন নাজমুল হুদা সুমন। তিনি টিউবয়েল প্রতিকে ভোট পান ২৫৯ টি তার নিকটতম প্রতিদ্বন্দী চেয়ার প্রতিকের প্রার্থী মো: মিনার উদ্দিন পান ২৪৪ ভোট। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৩৩ জন। নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক জানান, মোট ৫৩৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে আমরা নাজমুল হুদা সুমনকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষনা করেছি। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জনতা বাজারের স্বনামধণ্য ব্যবসায়ী মেসার্স তারা ট্রেডার্সের প্রোপাইটার নাজমুল হুদা সুমন মুক্তিযোদ্ধা মরহুম নাজিম:
আরও পড়ুন
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বা‌নিয়াচং‌য়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বা‌নিয়াচং‌য়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্র‌তি‌নি‌ধিঃ বা‌নিয়াচং‌য়ে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও রমজানের পবিত্রতা রক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুর ১২ টায় উপ‌জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ‌জেলা নির্বাহী অফিসার পদ্মসন সিং‌হ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কা‌শেম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন , সহকারী ক‌মিশনার (ভূ‌মি) নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ ,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব,জনাব আলী কলেজের সাবেক ভিপি শাহনেওয়াজ ফুল, বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আংগুর মিয়া,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সাংবা‌দিক দিলোয়ার:
আরও পড়ুন
দুর্গাপুরে ওএমএসের চাল বিক্রিতে অনিয়ম, ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

দুর্গাপুরে ওএমএসের চাল বিক্রিতে অনিয়ম, ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর পৌর সদরে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির অনিয়মের অভিযোগ উঠেছে। ওএমএস ডিলার রুস্তম আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সোমবার বিকেলে কয়েকজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার সিংগা গ্রামের রাব্বেল, তহমিনা, ইস্ররাফিল ও সোহাগ খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে দুর্গাপুর সদরের থানা মোড়ের ডিলার রুস্তমের দোকানে যান। এ সময় তারা চাল কিনতে চাইলে পরিবেশক রুস্তমের ছেলে চাল নাই বলে তাদের জানান। পরে আবারও তাঁরা চাল কিনতে চাইলে তাদের সঙ্গে খারাপ আচারণ করেন রুস্তমের লোকেরা। এমন কি ভুক্তভোগীদের চাল না দিয়ে চালের বস্তা ভ্যানে:
আরও পড়ুন
তজুমদ্দিনে মুজিববর্ষের ঘর হস্তান্তর উপলক্ষে মতবিনিময়

তজুমদ্দিনে মুজিববর্ষের ঘর হস্তান্তর উপলক্ষে মতবিনিময়

ভোলা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের ঘর হস্তান্তর বিষয়ে তজুমদ্দিন উপজেলা প্রশাসন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সোমবার (২০ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী ২২ মার্চ সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের সারা দেশে উদ্বোধন করার পর ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনা উপস্থিত থেকে তজুমদ্দিন উপজেলার ৪টি ইউনিয়নে মোট ১শত ৬৩টি ঘর হস্তান্তর করবেন বলে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম জানান। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাবেক সভাপতি গাজী আঃ জলিল, রফিক সাদী, সহ-সভাপতি মোঃ ফারুক, সাবেক সাধরণ সম্পাদক হেলাল উদ্দিন:
আরও পড়ুন
ইবিতে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা

ইবিতে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘লণ্ঠন’। সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (২০ মার্চ) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্তরে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী ও তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি এস এ এইচ ওয়ালী উল্লাহ। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মোরশেদ, সাংগাঠনিক সম্পাদক মরিয়ম বেগম, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক শাপলা খাতুন,:
আরও পড়ুন
রায়পুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ

রায়পুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: হেলথ ডে উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে রুস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। এ সময় ঢাকা থেকে আসা ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে রায়পুর রুস্তম আলী কলেজের প্রতিষ্ঠাতা বেলাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা অঞ্জন দাশ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, ডাক্তার শফিক উল্লাহ, ডাক্তার নিজাম উদ্দিন ও পারভীন ডেন্টাল ক্লিনিকের ডাক্তার আবু ইউসুফ ভূঞা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.