Inauguration of School Milk Feeding Program in Narsingdi
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪নং চর আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খিদিরপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো.হাবিবুর রহমান খান।অনুষ্ঠানে লাইভস্টক সার্ভিস প্রোভাইডার খাদেমুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া। শিশুদের অপুষ্টির কথা বিবেচনা করে ও শারিরীক এবং মানসিক বিকাশে…
