নেত্রকোণার ৯ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আজ নেত্রকোনার ১০ উপজেলার মধ্যে ৯ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হলো। আজ (২২ মার্চ) বুধবার সকাল ১০ টায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে দেশের ৭ টি জেলার ১ শত ৫৯ টি উপজেলায় একযোগে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপজেলাগুলোকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুম থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা:
