জাতীয়

রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে এস কে টাওয়ারের দ্বিতীয় তলায় গতকাল ২৩ শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা দেশের অন্যতম ফ্যাশান গ্যালারীর স্বপ্নপুরীর ২০ তম শাখার শুভ উদ্ভোধন করা হয়। এই স্বপ্নপুরী উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যাশন হাউজটির শুভ উদ্ভোধন করেন বিশিষ্ট নাট্যঅভিনেতা ব্যাচালার পয়েন্ট খ্যাতিবিশেষ জিয়াউল হক পলাশ প্রকাশ কাবিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র বেলাল আহম্মেদ,ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সাংবাদিক আবু তাহের,মোঃ কাউছার হোসেন, শাখাওয়াত হোসেন,নজরুল ইসলাম,সহ হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইসময় স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের:
আরও পড়ুন
নেত্রকোণায় সাংবাদিকদের বিক্ষোভ

নেত্রকোণায় সাংবাদিকদের বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রেসক্লাব নির্বাচন স্থগিতাদেশের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর আগে বুধবার (২২ মার্চ) সকাল থেকে জেলা প্রেসক্লাবের নির্ধারিত নির্বাচনের তারিখে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভা পালন করছেন সাংবাদিকরা। জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে প্রহসনের রায় দেয়ার প্রতিবাদ জানিয়ে বিচারকের অপসারণ দাবি করেন সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা বলেন, আদালত থেকে রায় ঘোষণা হওয়ার আগে থেকেই নির্বাচন স্থগিতাদেশ হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাধারণ মানুষের মুখে মুখে:
আরও পড়ুন
সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন

সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন

ফরিদপুর প্রতিনিধি - সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন ফরিদপুর: ফরিদপুরে সাতটি বিদেশী ভাষায় উপস্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক এ ভাষণ ইংরেজী, স্প্যানিশ, ফ্রান্স, জাপানি, চাইনিজ, হিন্দি ও আরবি ভাষায় উপস্থাপন করা হয়। এ উপলক্ষে ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। স্প্যানিশ ভাষায় তানভীন ইসলাম, আরবি ভাষায় সাইফুল ইসলাম, ফ্রান্স ভাষায় কৌশিক সাহা, ইংরেজি ভাষায় ফারহানা জামান, জাপানি ভাষায় দিলীপ মন্ডল, হিন্দি ভাষায় শ্রেয়া তুলসিয়াম প্রীতি ও বাংলা ভাষায় আফিয়া রহমান ৭ মার্চের ভাষণ দেন। এব্যাপারে জানতে চাইলে স্প্যানিশ:
আরও পড়ুন
দুর্গাপুরে ওএমএস ডিলারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

দুর্গাপুরে ওএমএস ডিলারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ওএমএস'র চাল কালোবাজারে বিক্রি ও ডিলার রুস্তম আলীর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মাননবন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌর সদরের সিংগা কাঁচাবাজার এলাকায় এ মানববন্ধন করে সর্বস্তরের জনসাধারণ। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় রাব্বেল, কাওসার ও জুবায়ের অভিযোগ করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তালিকাভুক্ত ওএমএস ডিলার রুস্তম আলী স্বল্পমূল্যে জনসাধারণের কাছে চাল বিক্রি না করে গোপনে কালোবাজারে বিক্রি করেন। স্থানীয় হত-দরিদ্র মানুষ থানা মোড়ে অবস্থিত রুস্তমের দোকানে গেলেও চাল নাই বলে ফেরত দেন। আবার কাউকে নির্ধারিত পরিমাণের চাইতে কম দেন। এভাবে স্বল্পমূল্যের চাল গুদামজাত করে রাতের আঁধারে কালোবাজারে বিক্রি করেন। ফলে সরকারের স্বল্পমূল্যের চাল কেনা থেকে:
আরও পড়ুন
দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের দেশের চার বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ৭২ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন
বাজারে অগ্নিকাণ্ড দেখতে গিয়ে প্রাণ গেলো দুইজনের

বাজারে অগ্নিকাণ্ড দেখতে গিয়ে প্রাণ গেলো দুইজনের

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২২ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে সিএনজিচালক হুমায়ুন (২০), বেলতলী মধ্যপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)। আহতরা হলেন- সাইদুল (৩০), কালাচাঁন (৩২), শামছু (৫০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। জানা গেছে, হতাহতরা অটোরিকশা নিয়ে নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারের অগ্নিকাণ্ড দেখতে যাচ্ছিলেন। এর আগে রাত সাড়ে ১০টার দিকে ওই বাজারে আগুন লাগে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত:
আরও পড়ুন
ইবির ‘বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি’র নেতৃত্বে নতুন মুখ

ইবির ‘বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি’র নেতৃত্বে নতুন মুখ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বরিশাল বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ায মাখদুম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে বাদল জিহাদ। বুধবার (২২ মার্চ) নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি কামরুজ্জামান শরীফ ও জান্নাতুল ফেরদৌস জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়ন ও ফাহমিদা নিশি। এ ব্যাপারে অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘এ নির্বাচনে নির্দষ্ট কোনও প্রার্থী ছিল:
আরও পড়ুন
রামগতি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফশিল ঘোষণা

রামগতি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফশিল ঘোষণা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ এর রিটার্নিং অফিসার এস এম শান্তুনু চৌধুরী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ১৪ মার্চ তারিখে গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সময়সূচী ঘোষনা করে। সে মোতাবেক ১৯ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ মার্চ খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি, সংশোধনী। ২৮ মার্চ দাবী, আপত্তি, সংশোধনী নিষ্পত্তির শেষ তারিখ, ২এপ্রিল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র গ্রহন শুরু ২এপ্রিল, ৪ এপ্রিল মনোনয়ন পত্র দাখিল,:
আরও পড়ুন
বানিয়াচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

বানিয়াচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হয়েছে। বুধবার (২২মার্চ) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভূমিহীন ও গৃহহীনদের ঘর একযুগে উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বানিয়াচং উপজেলার ১৭৭টি ক’শ্রেণীভূক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতক ভূমি সহ একটি করে পাকা ঘর প্রদান করা হয়েছে। সেই সাথে বানিয়াচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। বানিয়াচং উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার আনুষ্ঠানিক এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে বুধবার বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলার ১৭৭টি পরিবারকে ভূমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে:
আরও পড়ুন
চরভদ্রাসনে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চরভদ্রাসনে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও জিটুপি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। এতে প্রধান ফেসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সেমিনারে মূল প্রবন্ধক উপস্থাপক ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ এস এম আলী আহসান। সেমিনারে মূল আলোচক হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার। সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেরা মহিলা বিষয়ক কর্মখর্তা শারমিন আক্তার, উপজেলা উন্নয়ন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.