জাতীয়

রায়পুরে খাদ্য সামগ্রী পেলেন ৩০০ পরিবার

রায়পুরে খাদ্য সামগ্রী পেলেন ৩০০ পরিবার

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে ইফতার খাদ্য সামগ্রী পেয়েছেন ৩০০ পরিবার। শনিবার সকালে (২৫ মার্চ) উপজেলার বাসাবাড়ি বাজারে এগুলো বিতরণ করা হয়। স্থানীয় আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতিজনকে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, দুই লিটার সয়াবিন তৈল, দুই কেজি ছোলা বুট, এক কেজি করে খেসারী ডাল, লবন, চিনি, মুড়ি, এক প্যাকেট গুড়া দুধ ও সেমাই দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া, সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত, বাচ্চু চৌধুরী, মাহবুবুজ্জামান চৌধুরী, নবী মাহেনুর করিম মান্নু চৌধুরী, আইনজীবী তারেক চৌধুরী, ইঞ্জিনিয়ার আলি:
আরও পড়ুন
রায়পুরে বজ্রপাত বিষয়ক সচেনতামূলক সভা

রায়পুরে বজ্রপাত বিষয়ক সচেনতামূলক সভা

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরে রায়পুরে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের জালিয়ারচর গ্রামে এ সভা হয়। গণসচেনতা বৃদ্ধি করতে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস) এর আয়োজন করে। আলোচনা সভায় ওই এলাকার ৪০-৪৫ জন কৃষক ও জেলে পরিবারের নারী-পুরুষ এবং শিশুরা অংশগ্রহণ করেন। সভায় বজ্রপাতের ঝুঁকি ও বজ্রপাত থেকে বাঁচতে করণীয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা ও সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস) এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু বলেন, ‘সাম্প্রতিককালে বজ্রপাতের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সচেতনতার:
আরও পড়ুন
রায়পুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

রায়পুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : ‘দশ থেকে ঊনিশে, আমরা আছি তোমার পাশে’- এমন শ্লোগানে লক্ষ্মীপুরের রায়পুরে কৈশোরবান্ধব কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কেন্দ্রটি চালু করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে এটির কার্যক্রম শুরু করেন। কিশোর-কিশোরীরা এ কর্নারে এসে বিভিন্ন স্বাস্থ্যসেবা, পুষ্টি, আয়রন ট্যাবলেট খাবার নিয়ম, পিরিয়ডকালীন পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বাল্যবিয়ের কুফলসহ নানা বিষয়ে সেবা পাবে বলে তিনি জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ, চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) এমরান হোসেন মঞ্জু, সঙ্গীতা বৈরাগী, মাহির হোসেন ও কর্নারের দায়িত্বপ্রাপ্ত সেবিকা রত্না বেগম। উপজেলা:
আরও পড়ুন
রায়পুরে জাতীয় গণহত্যা দিবস পালিত

রায়পুরে জাতীয় গণহত্যা দিবস পালিত

প্রদীপ কুমার রায়: গণহত্যা দিবস উপলক্ষে রায়পুরে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) উপজেলা পর্যায়ে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও সবুজসেনা খেলাঘর আসর। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) মো. রাসেল ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন-:
আরও পড়ুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলায় জামিনে বের হয়ে কিশোরীকে ধর্ষণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলায় জামিনে বের হয়ে কিশোরীকে ধর্ষণ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হত্যা মামলায় জামিনে বের হয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লাদেন শেখ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলেও পলাতক রয়েছেন ওই যুবক। অভিযুক্ত লাদেন শেখ উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের আলী আফজালের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে লাদেন শেখ, ইব্রাহীম শেখসহ আরও কয়েকজন একই এলাকার সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী শাহেদ শেখকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত শাহেদ শেখের ফুফা লিটন খান বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।:
আরও পড়ুন
ফরিদপুরের পেঁয়াজ বীজ দেশের ৭০ ভাগ চাহিদার জোগান দেয়

ফরিদপুরের পেঁয়াজ বীজ দেশের ৭০ ভাগ চাহিদার জোগান দেয়

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি: দেশের যে কোনো অঞ্চলের উৎপাদিত বীজের তুলনায় ফরিদপুরের পেঁয়াজ বীজ মানের দিক থেকে উৎকৃষ্টমানের। এ জেলার পেঁয়াজ বীজ দেশের ৭০ ভাগ চাহিদার জোগান দেয়। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবারও এর বাম্পার ফলনের সম্ভাবনা আছে। কয়েকদিন পরে চাষিরা ঘরে তুলবেন এই কালো সোনা। চলছে শেষ সময়ের পরিচর্যা আর প্রস্তুতি। তবে এবার মাঠে মৌমাছির আনাগোনা নেই বলে হাত দিয়ে পেঁয়াজ বীজের কদম পরাগায়ন করতে হয়েছে চাষিদের। এতে শ্রমিকের বাড়তি খরচ হলেও বেশি ফলনের আশাবাদী তারা। খোঁজ নিয়ে জানা গেছে, পেঁয়াজের বীজ চাষে মারাত্মক ঝুঁকি আছে। এর ভালো-মন্দ অনেকটাই নির্ভর করে আবহাওয়ার ওপর। এ বছর এখন পর্যন্ত আবহাওয়া:
আরও পড়ুন
রামগঞ্জে পুলিশ বক্সের সংস্কার  কাজের উদ্ভোধন করলেন পুলিশ সুপার

রামগঞ্জে পুলিশ বক্সের সংস্কার কাজের উদ্ভোধন করলেন পুলিশ সুপার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গত ২৪ মার্চ বাদ আছর লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রাফিক পুলিশ বক্সের সার্বিক সংস্কার উন্নয়নমূলক কাজের উদ্ভোধন করলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এই সময়ে রামগঞ্জ ট্রাফিক পুলিশ বক্সের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। ট্রাফিক পুলিশ বক্স রামগঞ্জ থানা সার্বিক সংস্কার এর পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মাহফ্জ্জুামান আশরাফ। সার্বিক সহযোগিতায় ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক এবং রামগঞ্জ শহর ও যান পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল আলম। এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী সেলিনা মাহফুজ, অতিরিক্ত পুলিশ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চিকিৎসক স্ত্রীকে নির্যাতন-হয়রানির অভিযোগ

লক্ষ্মীপুরে চিকিৎসক স্ত্রীকে নির্যাতন-হয়রানির অভিযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে জয়নাব পিয়ালকে নির্যাতন করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এতে তামিম মুনতাসিরকে তালাক দেওয়ার জন্য লক্ষ্মীপুর আদালতে আবেদন করেন পিয়াল। এ খবরে তামিম ক্ষিপ্ত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদালতে একটি হয়রানিমূলক মামলাও করেছেন। শুক্রবার (২৪ মার্চ) ভূক্তভোগী পিয়াল সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। অভিযুক্ত তামিম মুনতাসির লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নের রূপাচরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের সাইফ উল্যার ছেলে। ভূক্তভোগী পিয়াল লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার (সদর হাসপাতাল সংলগ্ন) ঠিকাদার আবুল কালাম মো. সালেহের মেয়ে। পিয়াল ও তার বাবা আবুল কালাম মো. সালেহ জানান, ২০১৯ সালে বিসিএসে:
আরও পড়ুন
বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আসুন জাতির পিতার আদর্শ ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। শুক্রবার (২৪ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ভেতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম।’ উল্লেখ্য, রোববার (২৬ মার্চ):
আরও পড়ুন
ফরিদপুরের সদরপুরে প্রতিকূল আবহাওয়ার কারণে বাঙ্গি-লালমির ফলন কম

ফরিদপুরের সদরপুরে প্রতিকূল আবহাওয়ার কারণে বাঙ্গি-লালমির ফলন কম

ফরিদপুর জেলা প্রতিনিধি - প্রতি বছর রমজান মাসকে টার্গেট করে ফরিদপুরের সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে কৃষকরা বাঙ্গি ও লালমির আবাদ করেন। এ অঞ্চলের বাঙ্গি-লালমির স্বাদ ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এখান থেকে বাঙ্গি-লালমি কিনে তা রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন। গত বছর কৃষকরা বাঙ্গি-লালমি বিক্রি করে ভালো দাম পেয়েছিলেন। ফলে এ বছর সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বাঙ্গি ও লালমির আবাদ করেন কৃষকেরা। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের তুলনায় এবার ফলন হয়েছে অনেক কম। কৃষকরা জানান, প্রচণ্ড খরা, পোকামাকড় এবং ভাইরাসজনিত কারণে বাঙ্গি-লালমির ফলন কম হয়েছে। ভাষানচর ইউনিয়নের কাটাখালী গ্রামের লালমি চাষী আব্দুল জলিল জানান, তিনি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.