আইসিটি

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে সব বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে দেখা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১২৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ জন। মোট ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ জনের। এই বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে ৭০ হাজার ১২৯ জন। বোর্ড সূত্রে জানা গেছে, মোট এক লাখ ৭৯ হাজার ১৪৮টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে দুই হাজার ৭২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। সদ্যঃপ্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪:
আরও পড়ুন
একাদশে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়লো

একাদশে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়লো

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী- আগামী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সোমবার (১০ই জুন) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রথম ধাপে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১১ই জুন রাত ৮টা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৩ই জুন (বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে, তারা এ সময়ের মধ্যে:
আরও পড়ুন
এইচএসসির প্রবেশপত্র পাওয়ার তারিখ প্রকাশ

এইচএসসির প্রবেশপত্র পাওয়ার তারিখ প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুন দেওয়া শুরু হবে, শেষ হবে ১১ জুন। এই প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এক চিঠিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞাপন প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য অবশ্যই ২৩ থেকে ২৭ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করে ঠিক করে নিতে হবে। চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো:
আরও পড়ুন
২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হবে। গত ২ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।‌  সূচি অনুযায়ী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। আর:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি’র কর্মচারী লাভলীর হাতে জিম্মি শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি’র কর্মচারী লাভলীর হাতে জিম্মি শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের মানসিক নির্যাতন, নিজের কাজ করিয়ে নেওয়া, অভিনব কৌশলে হলের সিট প্রদানসহ নানা অভিযোগে বিতর্কিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রেহানা হলের কর্মচারী লাভলী ইয়াসমিন ইমু । গত ২৯ মে রাতে শেখ রেহানা হলের শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়মের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। কয়েক ঘন্টাব্যাপী হলের সামনের রাস্তায় অবস্থান করার পর প্রক্টরসহ প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেয়ার পর অবস্থান কর্মসূচি তুলে নেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ ও বিভিন্ন দাবি সম্বলিত চিঠি প্রদান করা হয়। সেখানে হলের কর্মচারীদের অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে কথা বলে:
আরও পড়ুন
একাদশে ভর্তি আবেদনে জটিলতা নিরসনে নতুন নির্দেশনা

একাদশে ভর্তি আবেদনে জটিলতা নিরসনে নতুন নির্দেশনা

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় যারা এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি, তাদেরকে পুনরায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনো দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, গত ২৯ থেকে ৩০ মে তারিখের মধ্যে এসএমএস গেইটওয়ের সমস্যার কারণে যারা সাইন আপ করা সত্ত্বেও এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি, তাদেরকে পুনরায় সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর লগ ইন করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে রোববার (২ জুন) জানানো হয়, একাদশ শ্রেণিতে ভর্তি ফি পরিশোধে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এখন থেকে অনলাইনে সহজেই ফি পরিশোধ করা:
আরও পড়ুন
এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ!

এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ!

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন নিয়ে আসছে সরকার। এর অংশ হিসেবে এসএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে। তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২–এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৮শে মে) কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাস হয়েছে প্রতিবেদনটি। এনসিটিবি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এটি চূড়ান্ত হবে। ওই প্রতিবেদনে বলা হয়, একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব:
আরও পড়ুন
দুর্যোগপ্রবণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

দুর্যোগপ্রবণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় রিমালের কারণে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্দান্ত অনুসারে সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (২৬ মে) রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, স্ট্যান্ডিং অর্ডার অর্ডার অনুসারে, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যে সমস্ত অবকাঠামো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন। সেভাবে তারা সে সমস্ত ব্যবস্থা নেবেন। তিনি বলেন, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, সে সময় অর্থাৎ দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে সে প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম জেলা দুর্যোগ:
আরও পড়ুন
আজ থেকে শুরু একাদশে ভর্তি আবেদন

আজ থেকে শুরু একাদশে ভর্তি আবেদন

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ রোববার থেকে। চলবে আগামী ১১ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে।  ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, শিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে ২৯ জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০ জুন থেকে। যা চলবে ২ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ জুলাই। একইদিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি:
আরও পড়ুন
একাদশে ভর্তির আবেদন শুরু কাল

একাদশে ভর্তির আবেদন শুরু কাল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত ১২ মে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এ বছর শিক্ষার্থীদের ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামীকাল ২৬ মে থেকে। যা চলবে  ১১ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, সিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৯ জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০ জুন থেকে। যা চলবে ২ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ জুলাই। একই দিন পছন্দক্রম:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.