খুবি শিক্ষার্থীদের অনুদানে ‘চ্যারিটি ফান্ড কেইউ’ এর যাত্রা শুরু
তানভীর হাসান তন্ময় , খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করল ‘চ্যারিটি ফান্ড কেইউ’। ভবিষ্যতে গুরুতর রোগের চিকিৎসা, বিনাসুদে ঋণ এবং উপবৃত্তি এই তিনটি খাতে এই ফান্ড থেকে শিক্ষার্থীদের সহায়তা করা হবে। আজ রোববার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে ১৭ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নিকট ৫ লাখ ৬০ হাজার টাকা হস্তান্তরের মাধ্যমে ফান্ডটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ১৭ ব্যাচের শিক্ষার্থীরা যখন শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষ করে তখন তাদের চিন্তাভাবনা ছিল এর উদ্বৃত্ত টাকা দিয়ে শিক্ষার্থীদের কাজে:
