নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা হবে এক সপ্তাহের মধ্যে

শেয়ার

আগামী এক সপ্তাহের (৭দিন) মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে আসবে। অবশেষে জুন মাসের শুরুতে এমপিওভুক্তির ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী।

এসময় তিনি আরও জানান, এমপিভুক্তির জন্য আমাদের সব কাজ শেষ, এখন এটি ঘোষণার অপেক্ষায়। আমরা আগামী সপ্তাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন এমপিভুক্তির ঘোষণা দেবো। এ বছরের বরাদ্দ অর্থ থেকে এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সুবিধা দেওয়া হবে। চলতি অর্থবছর থেকে তাদের এ সুবিধার আওতায় আনা হবে।

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা জানতে চাইলে মন্ত্রী বলেন, আপাতত এ সংখ্যা প্রকাশ করতে চাচ্ছি না, তবে গতবারের মতো একই সংখ্যক প্রতিষ্ঠান এবারও এমপিওভুক্তি করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা  বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খানসহ অনেকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.