সারাদেশ

ইবিতে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক পিএইচডি সেমিনার

ইবিতে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক পিএইচডি সেমিনার

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডলের তত্ত্বাবধানে 'Introduction to the Right to Freedom of Press in Bangladesh' শীর্ষক পিএইচডি প্রোগ্রামে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক পি এম সিরাজুল ইসলাম। তিনি 'Right to Freedom of Press in Bangladesh' বিষয়ে গবেষণা করছেন। আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন ইবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম ও অধ্যাপক ড. রেহেনা:
আরও পড়ুন
বরগুনা প্রেসক্লাবের কালো দিবসে নিন্দা ও ঘৃনা সমাবেশ

বরগুনা প্রেসক্লাবের কালো দিবসে নিন্দা ও ঘৃনা সমাবেশ

বরগুনা জেলা প্রতিনিধি: দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারী আওয়ামী এমপি গোলাম সরোয়ার টুকু ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবে নগ্ন হামলা ও ষড়যন্ত্রের মামলার একবছর উপলক্ষ্যে গতকাল বুধবার ১৯ ফেব্রুয়ারিকে কালো দিবস আখ্যায়িত করে নিন্দা ও ঘৃণা সমাবেশ করেছে বরগুনা প্রেসক্লাব। বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সন্ধ্যা সাড়ে সাতটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজের সভাপতিত্বে এ সমাবেশে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরগুনা প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিন্দা ও ঘৃণা সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল, জহিরুল হাসান বাদশা, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন:
আরও পড়ুন
আগে সংস্কার পরে নির্বাচন : তানিয়া রব

আগে সংস্কার পরে নির্বাচন : তানিয়া রব

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, জোট-ভোট পরে চিন্তা করি। এখনো রাষ্ট্র নিয়ে নানান রকমের ষড়যন্ত্র চলছে। আগে রাষ্ট্র নিরাপদ হোক, তারপরে নির্বাচন হবে। যেখানে মানুষ ভোট দিতে পারে না, দূর্বৃত্তায়নের কারণে ভোটের পদ্ধতি নষ্ট হয়েছে, সেই সিস্টেমগুলোকে যদি সংস্কার করা না হয়; তাহলে আমার-আপনার কারো ভোটের কোন দামই থাকবে না। আমাদের পছন্দের প্রার্থীও নির্বাচন করতে পারবে না। সংস্কারের বিষয়টি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনায় রয়েছে, জনগণকেও সংস্কারের দাবি তুলতে হবে। রাজনৈতিক বড় দলগুলোর মধ্যে যে খেলা চলছে, সেখানে কিন্তু আরও ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের বেড়াজালে রাষ্ট্রটি পথ হারাবার জায়গা রয়েছে।এজন্য:
আরও পড়ুন
শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‍্যাব

শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‍্যাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করে নিষিদ্ধঘোষিত কোনো দল বা সংগঠনের সদস্যরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে র‍্যাব। বিজ্ঞাপন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন। বিজ্ঞাপন একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা কর্মীকে রাজকীয় বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা কর্মীকে রাজকীয় বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: অবসরের বিষন্নতা কাটিয়ে ১৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অবসরজনিত কারণে ওই পরিচ্ছন্নতাকর্মীর বিদায় সংবর্ধনর আয়োজন করা হয়। এসময় কর্মস্থল থেকে একটি গাড়ী করে নিজবাড়িতে পৌঁছে দেওয়া হয় পুষ্পকে। এর আগে দীর্ঘদিন কর্মরত পুষ্প রাণী দাসকে বিদায় জানাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রতিষ্ঠানে আসেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা ড. হাকীম মোহাম্মদ ইউসূফ হারুন ভূঁইয়া এবং রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন। আয়োজন করেন বিদায় সংবর্ধণার। সেখানে স্মৃতিচারণ মূলক বক্তব্য শেষে নগদ অর্থ, ক্রেস্টসহ:
আরও পড়ুন
রায়পুরে তিন ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

রায়পুরে তিন ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খান এর নির্দেশনায় এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুরের তত্ত্বাবধানে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পূর্ণবাসী ফার্মেসি, মোহাম্মদীয়া ফার্মেসি এবং পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য মজুদ রাখার অপরাধ পাওয়া যায়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ (খ) ও (গ) ধারায় এই অপরাধের জন্য তিন ফার্মেসিকে মোট ১৮,০০০ (আঠারো হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা:
আরও পড়ুন
যারা ভালো ইংরেজি জানে তাদের ভাতের অভাব হয় না- ইবি উপাচার্য

যারা ভালো ইংরেজি জানে তাদের ভাতের অভাব হয় না- ইবি উপাচার্য

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: 'এ দেশে অধিকাংশ জবের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার করে না। আমাদের সকলকে ইংরেজিতে পারদর্শী হতে হবে। যারা ভালো ইংরেজি জানে তাদের ভাতের অভাব হয় না।' বুধবার (১৯ ফেব্রুয়ারি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যারিয়ার ক্লাব আয়োজিত ক্যারিয়ার ফেস্টে এ কথা বলেন উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি আরও বলেন,'আমাদের সমাজে আমরা এখন সংস্করণের কাজ করছি। আমাদের সরকারি বা কর্পোরেট জবের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার দিকেও লক্ষ্য রাখতে হবে। তোমরা যেকোন জবের ক্ষেত্রে সম্পূর্ণ যোগ্য হওয়ার জন্য প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্ট করবে।' অনুষ্ঠানে ক্লাবের সভাপতি রনি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।:
আরও পড়ুন
রামগঞ্জে সুইট ওয়ার্ল্ড শো-রুমের উদ্বোধন

রামগঞ্জে সুইট ওয়ার্ল্ড শো-রুমের উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সুইট ওয়ার্ল্ড সুইটস বেকারী ও ফাস্টফুড শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ফেব্রুয়ারি) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রামগঞ্জ বাইপাস সড়কের পৌরসভা গেইট সংলগ্ন মার্কেটে এ শো-রুমের পিতা কেটে শুভ উদ্বোধন করেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার। সুইটস ওয়ার্ল্ড সুইটস বেকারী ও ফাস্টফুড-প্রতিষ্ঠাকালীন গত তিন বছর যাবত উপাজেলায় সুনামের সাথে প্রায় ৪২ প্রকার মিষ্টি,ফাস্টফুড ও বেকারী আইটেম নিয়ে কাজ করে আসছেন।যা প্রান কেড়েছে সাধারণ মানুষের। সুইটস ওয়ার্ল্ড সুইটস বেকারী ও ফাস্টফুড-এর ব্যবস্থপনা পরিচালক সুমন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,মেডিকা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা.আবদুল্লাহ আল-মাহিদ। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির:
আরও পড়ুন
রায়পুর পৌর বিএনপির অভ্যন্তরীণ নির্বাচন সম্পন্ন

রায়পুর পৌর বিএনপির অভ্যন্তরীণ নির্বাচন সম্পন্ন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর বিএনপির অভ্যন্তরীণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৯নং ওয়ার্ডের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সদস্য ও নির্বাচন সমন্বয়ক এডভোকেট হারুনুর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুল আলম আলমাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল জাহের মিয়াজি, ভুঁইয়া কামাল রায়হান, নজরুল ইসলাম লিটন প্রকাশ ভিপি লিটন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটোয়ারী, আনিসুল হক, মুকুল পাটোয়ারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা, যুবনেতা নুরে হেলাল মামুনসহ বিএনপি ও:
আরও পড়ুন
নবীনগরে অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্র জনতা

নবীনগরে অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্র জনতা

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে হঠাৎ করে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্য এবং নবীনগর পৌরসভার এক কর্মচারীর বদলীর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা আহ্বান করেন তারা। ১৮ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শতশত ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে নবীনগর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নবীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। বিক্ষুদ্ধ ছাত্র জনতা সরকারি বেসরকারি অফিসে আওয়ামী দালালদের দৌরাত্ব, মামলা ও বদলি বাণিজ্যের প্রতিবাদে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সখ্যতার প্রেক্ষিতে তাদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.