দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি করা যাবে না: লক্ষ্মীপুরে জামায়াত আমির
দুর্নীতি-দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। এমন রাজনীতি করা যাবে না, যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণ সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের কারাবন্দী নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার। তিনি বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষন করা হয়েছে। দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়। তাই, জুলাই:
