রামগঞ্জে মসজিদে রাজনীতির টিকেট বিক্রি নিষিদ্ধ রাখার আহ্বান শাহাদাত হোসেন সেলিমের
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র, এলডিপি নেতা ও ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেন, “মসজিদে ও জানাজা নামাজের স্থানে কেউ যাতে টিকিট বিক্রি কিংবা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, ধর্ম পালনের পবিত্র স্থান। এখানে যেন কেউ রাজনীতি করতে না পারে। এসময় তিনি:
